বিশ্বকাপে নামার আগে পার্থের পিচে জোরকদমে প্রস্তুতিতে ব্যস্ত বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli. ( Image Source: Twitter)

দীর্ঘদিন খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি। এবারের এশিয়া কাপেই সেই খারাপ সময় কাটিয়ে উঠেছেন তিনি। এশিয়া কাপের মঞ্চে দুরধর্, পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি। দীর্ঘদিন পর ফের বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে সেঞ্চুরী। এসি.াকাপের মঞ্চেই কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরীর অপেক্ষার অবসান হয়েছে তাঁর। এবার সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ। গতবারের খারাপ স্মৃতিটা এখনও বিরাট কোহলিদের মনের মধ্যে স্পষ্ট হয়ে রয়েছে। সেই প্রস্তুতিতেই বিরাট কোহলি এখন তুঙ্গে।

আগামী ১৬ অক্টোবর থেকে অস্্রেলি.ার মাটিতে শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেথখানেই ২৩ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। হাতে রয়েছে আর মাত্র দুই সপ্তাহ সময়। নিজের প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছেন না বিরাট কোহলি। দলের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে নেট সেশনেই ব্যস্ত প্রাক্তন ভারত অধিনায়ক। নেটে তাঁর প্রস্তুতি দেখে ভারতীয় শিবির তো বটেই, স্বস্তি পাচ্ছেন বহু ভারতীয় ক্রিকেট সমর্থকও।

এশিয়া কাপেই ৭১তম সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি

২০১৯ সালের পর থেকে বিরাট কোহলির পারফরম্যান্সের গ্রাফটা একেবারেই নীচের দিকে ছিল। তাঁকে নিয়ে ক্রমশই চওড়া হচ্ছিল সমালোচনার সুর। জবাবটা মাঠেই দেওয়ার চেষ্টায় ছিলেন তিনি। অবশেষে এশিয়াকাপের মঞ্চেই সেই জবাবটা দিয়েছিলেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ রান করেছিলেন তিনি। সেই শুরু। শ্রীলঙ্কা ম্যাচ বাদ দিলে প্রতি ম্যাচেই নদুর্ধর্ষ ফর্মে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। শুধু তাই নয় এশিয়া কাপেই তো আফগানিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের ৭১তম সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি।

এবার সামনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। পার্থে জোরকদমে চলছে ভারতীয় দলের প্রস্তুতি। সেখানেই নেটে কোনওরকমের খামতি রাখতে চাইছেন না তিনি। নেটে কখনও পুল শট তো কখনোও বিরাট কোহলিকে দেখা যাচ্ছে স্ট্রেট ড্রাইভ খেলতে। আর সেই ভিডিও দেখেই সকলে আপ্লুত হয়েছেন। একইসঙ্গে ভারতীয় ড্রেসিংরুমে যে স্বস্তিও বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না।

এশিয়া কাপের পরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেখানে প্রথম ম্যাচে না পারলেও, ভারতের সিরিজ জয়ের প্রধান কারিগড় ছিলেন বিরাট কোহলি। সেই ম্যাচেঅর্ধশতরান পাওয়াই সুধু নয়, ভারতকে শেষপর্যন্ত খেলে জিতিয়েও দিয়ে এসেছিলেন তিনি। এবার সেই পারফরম্যান্সটাই বিশ্বকাপের মঞ্চেও দেখানোর অপেক্ষায় রয়েছেন বিরাট কোহলি।

পার্থের নেটে প্রাক্তন ভারত অধিনায়কের চলছে জোরকদমে প্রস্তুতি।

close whatsapp