ভারত-আফগানিস্তান ম্যাচ ফিক্সড, এই ষড়যন্ত্র তত্ত্বকে ভিত্তিহীন বলে ওড়ালেন ওয়াসিম আক্রাম ও ওয়াকার ইউনিস

আফগানিস্তানের কয়েকটি খারাপ ফিল্ডিংয়ের কারণে উঠল এমন অভিযোগ

Wasim Akram
Wasim Akram. (Photo by Philip Brown/Popperfoto via Getty Images)

ভারত ও আফগানিস্তানের ম্যাচ চলাকালীনই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে গুজব ছড়িয়ে পড়েছিল যে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচটি ভারতকে সুবিধা দেওয়ার জন্য আগে থেকেই ফিক্সড হয়ে আছে। ভারতীয় দল গতকাল আফগানিস্তান দলকে ৬৬ রানের ব্যবধানে পরাজিত করার পর ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের প্রথম জয় তুলে নিয়েছে। যদিও এই জয়ের পরেও ভারত পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে।

বেশ কয়েকজন ক্রিকেট ভক্ত উল্লেখ করেছিলেন যে ম্যাচের বিভিন্ন মুহূর্ত আগে থেকেই পূর্বপরিকল্পিতভাবে ঠিক করে রাখা ছিল যাতে ভারতীয় দল সেমিফাইনালের যোগ্যতা অর্জনের সুযোগ পাওয়ার জন্য সুবিধা পেতে পারে। একজন ভক্ত টুইট করেছেন যে বিরাট কোহলি আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবিকে টস জিতে প্রথমে বল করতে বলেছিলেন। অন্য একজন হার্দিক পান্ডিয়ার শট ড্রপ হওয়ার দিকে ইঙ্গিত করেছেন।

পান্ডিয়ার শটে বল উপরে যায় এবং লং অফে নাজিবুল্লাহ জাদরান তুলনামূলক সহজ ক্যাচ ফেলে দেন। অন্য একজন ভক্ত বাউন্ডারিতে আফগানিস্তানের একজন খেলোয়াড়ের দুর্বল ফিল্ডিং প্রচেষ্টা সম্পর্কে টুইট করেছেন এবং মতামত দিয়েছেন যে আফগানিস্তান ভারতীয় দলের কাছে বিক্রি হয়ে গেছে।

বেশ কিছু বিতর্কিত টুইটের নমুনাঃ

https://twitter.com/SohailAnwer/status/1455936031945998339?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1455936031945998339%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Fi-dont-know-why-we-like-to-create-conspiracy-theories-wasim-akram-and-waqar-younis-brush-aside-rumours-that-the-ind-vs-afg-clash-was-fixed%2F

এসব বিষয়ে মানুষের মনোযোগ দেওয়া উচিত নয়: ওয়াকার ইউনিস

পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি ওয়াসিম আক্রাম এবং ওয়াকার ইউনিস দুজনেই এমন ভিত্তিহীন অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁরা বলেছেন যে সমর্থকদের এই ম্যাচ ফিক্সিং তত্ত্বগুলিতে মনোযোগ দেওয়া উচিত নয়। ওয়াসিম আকরাম যোগ করেছেন যে ভারত একটি ভাল দল এবং ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচের দুদিনই খারাপ দিনের শিকার।

“আমি জানি না কেন আমরা এমন ষড়যন্ত্র তত্ত্ব তৈরি করতে চাই? ভারত খুব ভালো দল। টুর্নামেন্টের শুরুতে তাদের মাত্র কয়েকটা খারাপ দিন ছিল,” এ স্পোর্টসকে ওয়াসিম আক্রাম বলেছেন।

ওয়াকার ইউনিস মনে করেন যে ভারত ও আফগানিস্তানের মধ্যে ম্যাচটি ফিক্সড ছিল তা বলা অর্থহীন এবং জনগণের এই ধরণের গুজবে কান দেওয়া উচিত নয়। ওয়াকার ইউনিস বলেন, “এই ধরনের কথা বলা অর্থহীন এবং মানুষের এটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়।”

ভারতীয় দল তাদের পরবর্তী ম্যাচে ৫ই নভেম্বর ২০২১-এ স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে। এই ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে।

close whatsapp