স্টিভ স্মিথকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে না খেলানোয় অসন্তুষ্ট মাইকেল ক্লার্ক

Steve Smith
Steve Smith. (Photo by Alex Davidson/Getty Images)

টি টোয়েন্টি বিশ্বকাপের সময় ক্রমশই এগিয়ে আসেছে।সেইসঙ্গে প্রতিটি দেশেই নিজেদের সেরা দল বাথার কাজটা আকও নিখুঁতভাবে করতেচাইছে। এমন পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে হঠাত্ই স্টিভ স্মিথকে ্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। তাঁর জায়গাত অস্ট্রেলিয়া দলে খেলানো হয়েছিল ক্যামেরণ গ্রুীণকে। আর এই সিদ্ধান্তটাই মেনে নিতে পারেননি প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। তাঁর মতে এই মুহূর্তে স্টিভ স্মিথকে বেশী সময় দেওয়া উচিত্।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলের বোলিং শক্তিকে বাড়ানোর জন্য স্তিভ স্মিথকে বসানোররই সিদ্ধান্ত নিয়েছিল অস্চ্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। সেখানে ব্যাটিংয়ে ওপেনিংয়ে আনা হয়েছিল তরুণ ক্যামেরণ গ্রীণকে। আর নিজের চার নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন অ্যারণ ফিঞ্চ। স্টিভ স্মিথকে বিশ্রাম দেওয়া হয়েছিল।টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন সিদ্ধান্তটাই হতবাক করছে মাইউকেল ক্লার্ককে। এই মুহূর্তে স্টিভ স্মিথকেই বেশী সময় দেওয়া উচিত্ বলে মনে করছেন তিনি। সেখানে ক্ামেরণ গ্রীন চি টোয়েন্টি স্কোয়াডেই নেই।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে খেলেননি স্মিছ স্মিথ

সম্প্রতি টি টোয়েন্টিতে সেভাবে ফর্মে নেই স্টিভ স্মিথ। ঘরের মাঠে এবার তাদের টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই নিজেদের জয়ের ধারা ধরে রাখতে মরিয়া অস্ট্রেলিয়া। আর সেই লক্ষ্যে যে স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া শিবিরের অন্যতম অস্ত্র হয়ে উঠতে পারেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।  মাইকেল ক্লার্কের মুখেও সেই কথাই শোনা গিয়েছে এবার। স্টিভ স্মিথ বরাবরই অস্ট্রেলিয়ার হয়ে টি টোয়েন্টিতে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। এই মুহূর্তে না পারলেও, তাঁকেইঅ একটু বেশী সময় দেওয়ার কথা বলছেন মাইকেল ক্লার্ক।

এই প্রসঙ্গে তিনি এক সংস্থাকে জানিয়েছেন, এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। আর অতীতে সবসময়ই স্টিভ স্মিথ ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। এই মুহূর্তে তিনি হয়ত পারছেন না। কিন্তু তাঁকেই খেলার সময় দেওয়া উচিত্। আমার যা মত তাতে মিচেল মার্শ এই মুহর্তে বোলিং করতে পারছেন না। সেই জায়দায় ক্যাম্রম গ্রীণকে বোলার হিসাবে নেওয়া যেতেই পারত। বাড়তি বোলিং অরশন হিসাবেই তাঁকে নেওয়া যেতে পারত।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অবশ্য অস্ট্রেলিয়ার জিততে খুব একটা বেশী সমস্যা হয়নি। কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সঠিক দল নামানোটাই যে প্রধান দায়িত্ব, সেটা বলার অপেক্ষা রাখে না। সেই জায়গায় স্টিভ স্মিথকে নিয়ে আশাবাদী মাইকেল ক্লার্ক।

close whatsapp