রাইলি রসৌয়ের সেঞ্চুরির সৌজন্যে জয় দিয়ে সফর শেষ করল দক্ষিণ আফ্রিকা, বোলিং নিয়ে চিন্তা বাড়ল ভারতের
৪৮ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন রসৌ
আপডেট করা - Oct 4, 2022 11:19 pm

মঙ্গলবার ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪৯ রানের জয় পেয়ে সান্ত্বনাসহ সিরিজ শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৩ উইকেটে ২২৭ রান করার পর রান তাড়া করতে নেমে ভারত প্রোটিয়া বোলারদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আধিপত্য বিস্তার করতে পারেনি। রানের গতি উর্ধ্বমুখী রাখলেও নিয়মিত উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া ১৭৮ রানে অল আউট হয়ে যায় ১৮.৩ ওভারে।
প্রথম ওভারেই রোহিত শর্মা শূন্য রানে আউট হয়ে ভারতের জয়ের আশা ক্ষীণ করে দেন। তিনে নামা শ্রেয়াস আইয়ারও বেশীক্ষণ টিঁকতে পারেননি। চারে দীনেশ কার্তিককে নামানোর পরিকল্পনা অনেকাংশে সফল হয়েছিল এবং তিনি ঋষভ পান্তের সঙ্গে পাওয়ারপ্লের শেষ দুই ওভারে ৩৯ রান তোলেন। পান্ত লুঙ্গি ঙ্গিডির প্রথম ওভারে ২০ রান তুললেও তিনি ওভারের শেষ বলে ট্রিস্টান স্টাবসের অসাধারণ ক্যাচের ফলে আউট হয়ে যান।
কার্তিক পাওয়ারপ্লের পরেও আগ্রাসী ব্যাটিং চালু রাখেন। কেশব মহারাজের প্রথম ওভারে পর পর দুটি ছয়ের পরেও ওভারের শেষ বলে রিভার্স স্কুপ খেলতে গিয়ে বোল্ড হন তিনি এবং ২১ বলে ৪৬ রানের নজরকাড়া ইনিংস খেললেও ভারত লক্ষ্য থেকে তখনও অনেক দূরে। ফর্মে থাকা সূর্যকুমার আউট হন স্টাবসের আরেকটি অসাধারণ ক্যাচের ফলে। শেষের দিকে দীপম চাহার কিছু বড় শট খেললেও ২২৮ রানের লক্ষ্যের অনেক আগেই থামতে হল টিম ইন্ডিয়াকে।
রাইলি রসৌ তাঁর কেরিয়ারের প্রথম টি-২০ আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন
প্রথম দুই ম্যাচেই ডাকে আউট হওয়ার পরে রাইলি রসৌ বুধবার একটি ব্যাটিং মাস্টারক্লাস প্রদর্শন করেন এবং মাত্র ৪৮ বলে তাঁর প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন। টানা তৃতীয় ইনিংসে ব্যর্থ তেম্বা বাভুমা পঞ্চম ওভারের প্রথম বলে আউট হতেই রসৌ নামেন এবং সেই ওভারেই উমেশ যাদবকে পর পর দুই বলে বাউন্ডারি মেরে বুঝিয়ে দেন তিনি আজ ভিন্ন মেজাজে এসেছেন। রসৌয়ের অপরাজিত ১০০ রানের ইনিংস ৭টি চার ও ৮টি ছয় দ্বারা সাজানো ছিল।
কুইন্টন ডি কক আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করার পর ইন্দোরেও ভালো ফর্ম বজায় রেখেছেন এবং যোগ্য সহায়তা করেছেন রসৌকে। এক দিক থেকে রসৌ যখন আগ্রাসী ব্যাটিং করছিলেন তখন তিনি অতিরিক্ত ঝুঁকি না নিয়েও রানের গতি বেশ উপরের দিকেই রাখছিলেন। ডি কক-রসৌ জুটি মাত্র ৮ ওভারে ৯০ রান তোলে। রবিচন্দ্রন অশ্বিন ক্রিজে দুই বাঁ-হাতি ব্যাটারকে পেয়েও উইকেট তুলতে ব্যর্থ হয়েছেন এবং বিশ্বকাপের একাদশে তাঁর স্থান পাওয়া এখন প্রশ্নচিহ্নের মুখে।
ভারত এই ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার মনোভাব নিয়ে নামায় অক্ষর প্যাটেলকে এক ওভারের বেশী বোলিং করার সুযোগ দেওয়া হয়নি। অন্যদিকে, হর্ষল প্যাটেলের ব্যর্থতা অব্যাহত রইল এবং তিনি চার ওভারে ৪৯ রান দিয়ে একটিও উইকেট নিতে পারেননি। শেষ ওভারে ডেভিড মিলারের তিনটি ছক্কাসহ ৫ বলে ১৯ রানের ইনিংস দক্ষিণ আফ্রিকার স্কোর ২২৫ ছাড়িয়ে যেতে সাহায্য করে।
দক্ষিণ আফ্রিকার জয়ের পরে টুইটারের প্রতিক্রিয়া
Miller last game and Rossouw this game. Agressive left hand middle order bats are such an asset. Often force fielding teams to change their plans. Exactly what happened tonight with India underbowling Axar. #INDvSA
— Wasim Jaffer (@WasimJaffer14) October 4, 2022
Two most expensive players in the sa20 in the middle. Should be an exciting final few! Roussow and stubbs.
— Abhinav Mukund (@mukundabhinav) October 4, 2022
Yes, the conditions are stacked in favour of the batsmen but Rilee Roussow has shown why he is such a dangerous player and at the heart of South Africa's chances at the T20 World Cup.
— Harsha Bhogle (@bhogleharsha) October 4, 2022
A six on the roof by David Miller. pic.twitter.com/qp0lLPBAcL
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 4, 2022
What a knock 💥
A hundred off just 48 balls from Rilee Rossouw 🙌#INDvSA | 📝 Scorecard: https://t.co/Za8J5e3abK pic.twitter.com/RnLm3UookP
— ICC (@ICC) October 4, 2022
🚨 RESULT | SOUTH AFRICA WIN BY 49 RUNS
The bowling unit backed up the batting performance led by Rilee Rossouw's maiden T20I century as the #Proteas end the T20I series against India with a victory#INDvSA #BePartOfIt pic.twitter.com/etvMD2Vric
— Proteas Men (@ProteasMenCSA) October 4, 2022
The Dinesh Karthik carnage tonight. pic.twitter.com/IjBmsBrAqM
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 4, 2022
dinesh karthik made a case for himself, once again, for the thousandth time, in the last seven years
— vishal dayama (@VishalDayama) October 4, 2022
Rohit Sharma as a full-time captain in bilaterals:
Beat NZ 3-0 in T20
Beat WI 3-0 in ODI
Beat WI 3-0 in T20
Beat SL 3-0 in T20
Beat SL 2-0 in Tests
Beat ENG 2-1 in T20
Beat ENG 2-1 in ODI
Beat WI 3-1 in T20
Beat AUS 2-1 in T20
Beat SA 2-1 in T20— Johns. (@CricCrazyJohns) October 4, 2022
Most times out at single digit score in men's T20Is:
43 – Rohit Sharma🇮🇳
42 – Kevin O'Brien☘️
40 – Mushfiqur Rahim🇧🇩
39 – Mohammad Nabi 🇦🇫
37 – Shahid Afridi 🇵🇰#INDvSA— Kausthub Gudipati (@kaustats) October 4, 2022