টি২০ বিশ্বকাপে মহম্মদ সিরাজের সঙ্গে উমরান মালিকও যাচ্ছেন ভারতীয় দলের সঙ্গে

Umran Malik
Umran Malik. (Photo Source: BCCI)

জসপ্রীত বুমরাহ অনিশ্চিত। টি টোয়েন্টি সিরিজ শুরু হতে আর বাকি মাত্র কয়েক দিন। এরপরই অস্চ্রেলি.ার মাটিতে শুরু হতে তলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই যে ভারতীয় দলের প্রধান বোলার জসপ্রীত বুমরার অনিশ্চয়তা ভারতীয় শিবিরের চিন্তা বাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আরপ সেই পরিস্থিতিতেই সকলকে চমকে দিয়ে হঠাত্ই টিম ইন্ডিয়ার বিশ্বকাপের দলে ডাক পেলেন উমরান মালিক। যদিও ১৫ জনের স্কোয়াডে আসেননি। কিন্তু তাঁকে ভরতীয় দলের সঙ্গে থাকাপ নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ৬ অক্টোবরই ভারতীয়দলের হয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় দল।  সেই দলের সঙ্গেই উমরান মালিককে রাখার সিদ্ধান্ত নিয়েছেেন নির্বাচকরা। এক হল ভারতীয় দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসাবে তাঁকে রাখা এবং অস্ট্রেলিয়ার পিচে উমরানের বলে অনুসীলন করা। এই দুই সিদ্ধান্তের কথাই কার্যত মাথায় রেখে উমরান মালিককে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদামী ৬ অক্টোবর ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনিও।

ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাচ্ছেন উমরান মালিক

এবারের াইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেই থেকেই উমরান মালিককে নিয়ে শুরু হয়েগিয়েছিল নানান জল্পনা। তাঁকে ভারতীয় দলের সঙ্গে রাখার দাবীতেও সোচ্চ্বার হয়েছিলেন সকলে। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েছিলেন তিনি। যদিও প্রথম একাদশে রাখা হয়নি এই তরুণ তারকা ক্রিকেটারকে। দীর্ঘদিন পর ফের ভারতীয় দলে ডাকা হয়েছে তাঁকে।

এবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই উমরান মালিক। আইপিএলের মঞ্চে তাঁর বলের গতিতে মুগ্ধ হয়েছিলেন সকলে।  এমনকী এবারের আইপিএলে ১৫০ কিমির বেশী গতিতে বোলিং করেছিলেন  উমপরান মালিক। যদিও ভারতীয় দলের জার্সিতে সেভাবে কিন্তু দাগ কটতে পারেননি তিনি। কিন্তু জসপ্রীত বুমরার চোট হও.ার পর আর কোনওেরকম ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় শিবির। সেই জায়গাতেই এবার উমরান মালিককে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে ইতিমধ্যেই এনসিএ-তে যোগ দিয়েছেন জসপ্রীত বুমরাহ। আপাতত সেখানেই চলবে তাঁর নানান পরীক্ষা নীরিক্ষা। শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর ফিট নেস দেখার অপেক্ষাতেই রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্। আপাতত এনসিএ-তে চলবে বুমরার ফিটনেস ট্রেনিং। শুক্রবার পর্যন্তই দেখা হবে এই তারকা ক্রিকেটারকে। এরপরই ভারতীয় দলের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জসপ্রীত বুমরাহকে নিয়ে। সেই অপেক্ষাতেই রয়েছে সকলে।

close whatsapp