জসপ্রীত বুমরার পরিবর্তে মহম্মদ সামিকেই এগিয়ে রাখছেন সাবা করিম
আপডেট করা - Sep 30, 2022 5:51 pm

টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা ধেয়ে এসেছে। টিম ইন্ডিয়ার অন্যতম সেরা বোলার জসপ্রীত বুমরাহ অনিশ্চি হয়ে পড়েছেন। আর তাতেই চিম্তা বেড়েছে ভারতীয় শিবিরের। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ।তাঁর জায়গায় ভারতীয়দলে এসেছেন মহম্মদ সিরাজ। কিন্তি টি টোয়েন্টি বিশ্বকাপেও যদি তিনি খেলতে না পারেন, সেক্ষেত্রে কাকে খেলাবে ভারতীয় দল, তা নিয়েই এখন আলোচনা তু্ঙ্গে রয়েছে।
সেই প্রসঙ্গেই প্রাক্তন ক্রিকেটার তথা নির্বাচক সাবা করিম ভারতীয় দলের উদ্দেশ্যে এক বিশেষ পরামর্শ দিচ্ছেন। তাঁর মতে জসপ্রীত বুমরাহ খেলতে না পারলে ভারতীয়দলের মহম্মদ সামিকেই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলানো উচিত্। কারণ সাবা করিম মনে করেন যে একমাত্র মহম্মদ সামিরই পাওয়ার প্লে-তে উইকেট নেওয়ার দক্ষতা রয়েছে। এছাড়া প্রতিপক্ষকে কম রানের মধ্যে আটকে রাখারও ক্ষমতা রয়েছে এই তারকা ক্রিকেটারের মধ্যে। সেই সমস্ত বিচার করেই মহম্মদ সামিকে এগিয়ে রাখছেন সাবা করিম।
২০২১ সালের বিশ্বকাপেই শেষবার দেশের জার্সিতে টি টোয়েন্টি খেলেছিলেন মহম্মদ সামি
এবারের আইপিএলে গুজরাতটাইটান্স শিবিরে ছিলেন বাংলার এই তারকা বোলার মহম্মদ সামি। আইপিএলে গুজরাতটাইটান্স চ্যাম্পিয়ন রহওয়ার অন্যতম প্রধান কারিগড়ও ছিলেন তিনি। শুধু তাই নয় মহম্মদ সামির ঝুলিতে এসেছে প্রায় ১৫টিরও বেশ উইকেট। আইপিএলের পাওয়ার প্লেতেও সামি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। সেই মহম্মদ সামিকেই জসপ্রীত বুমরার পরিবর্তে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এগিেয়ে রাখছেন সাবা করিম।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমি সবসময় মহম্মদ সামিকেই এগিয়ে রাখব। কারণ তিনি এমন একজন ক্রিকেটার যেকোনও পরিস্থিতিতেই নিজের ফর্ম প্রদর্শন করতে প্রস্তুত থাকেন। তাঁকে একটা সুযোগ দেওয়া হলে, সেই সুযোগ কাজে লাগিয়ে মহম্মদ সামি যে দলের জন্য সেরা ফর্মটা দিতে প্রস্তুত থাকেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়া মহম্মদ সামির কাছে রয়েছে সেই পরিমান অভিজ্ঞতা। যারফলে যেকোনও পরিস্থিতিতে উইকেট নেওয়ার দক্ষতা রয়েছে এই তারকা বোলারের”।
যদিও ভারতের জার্সিতে দীর্ঘদিন মহম্মদ সামিকে টি টোয়েন্টি ফর্ম্যাটে খেলতে দেখা যায়নি। শেষবার ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছিলেন মহম্মদ সামি। সেখানে অবশ্য খুব একটা সফল হতে পারেননি তিনি। এরপর থেকেই মহম্মদ সামিকে আর ভারতীয় দলের টি টোয়েন্টি শিবিরে দেখা যায়নি। কিন্তু জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে তাঁকে খেলানোর দাবীতেই সোচ্চ্বার হয়েছেন অনেকে। শেষপর্যন্ত মহম্মদ সামি খেলেন কিনা সেটাই দেখার।