ভারতের টি টোয়েন্টি দলে উমরান মালিককে রাখার কথাই দীলিপ ভেঙ্গসরকারের মুখে
আপডেট করা - Sep 30, 2022 12:00 pm

এবারের আইপিএলে গতির ঝলকে সকলকে মুগ্ধ করেছিলেন কাশ্মীরের উমরান মালিক। যদিও দেশের জার্সিতে কিন্তু এখনও পর্যন্ত সেভাবে সফল হতে পারেননি তিনি। প্রায় দুই সপ্তাহ আগে টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হয়েছিল। কিন্তু সেই দলে সুযোগ হয়নি উমরান মালিকের। আর এই সিদ্ধান্ত দেখেই খানিকটা হতবাক হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা প্রাক্তন নির্বাচক দীলিপ ভেঙ্গসরকার। তাঁর মতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে উমরান মালিককে রাখা উচিত্ ছিল।
এবারের আইপিএলে উমরান মালিক তাঁর গতিতে সকলকে চমকে দিয়েছিলেন। একের পর এক স্পেলে বিধ্বস্ত হয়েছিলেন সকলে। আর সেই গতির জন্যই উমরান মালিককে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা উচিত্ ছিল বলেই মনে করছেন দীলিপ ভেঙ্গসরকার। এবারের আইরপিএলে ১৫০-এরও বেশী গতিতে বোলিং করেছিলেন উমরান মালিক। যদিও টি টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁকে না রাখাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার।
ভারতীয় দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন উমরান মালিক
এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন তিনি। সেখানেই প্রতিটি ম্যাচেই সকলে তাঁর পারফরম্যান্স দেখে আপ্লুত হয়েছিল।কলকাতা নাইট রাইডার্স থেকে গুজরাত টাইটান্স। উমরানের গতির মোকাবিলা করতে সকলেই ব্যর্থ হয়েছিলেন। এবারের আইপিএলে প্রথম পেসার হিসাবে পাঁচ উইকেটতুলে নিয়েছিলেন উমরান মালিক। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে একাই তুলে নিয়েছিলেন পাঁচতারকা ক্রিকেটারের উইকেট। তাঁর বোলিংয়ের সামনে বিধ্বস্ত হয়েছিলেন শ্রেয়স আইয়ার থেকে আন্দ্রে রাসেলরা।
উমরান মালিকের ভারতীয় দলে সুযোগ না পাওয়া নিয়েই এবার হতবাক হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীলিপ ভেঙ্গসরকার। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আমার মনে হয়না এটা কোনওরকম পরিকল্পনার বাইরে গিয়ে ভাবনা। আমি হলে অবশ্যই উমরান মালিককে ভারতীয় দলের জন্য বেছে নিতাম। কারণ তাঁর বলে রয়েছে ১৫০ কিমি-র বেগ। এটাই তাঁরে দলে নেওয়ার একেবারে প্রকৃত সময়। এখন সে১৫০ কিমি বেগে বোলিং করতে পারেন। যখন সে ১৩০ কিমি বেগে বোলিং করবেন সেই সময় তাঁকে নেওয়ার কোনও মানেই হয় না।
শুধু যে উমরান মালিকের কথা তিনি বলেছেন তা নয়। তাঁর মতে এই টি টোয়েন্টি বিশ্বকাপের দলে শুভমন গিল ও মহম্মদ সামিকেও নেওয়া উচিত্। যদিও জসপ্রীত বুমরার পরিবর্তে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে এবার মহম্মদ সামিকে খেলানোর একটা কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। যদিও সরকারীভাবে এখনই কোনোওকিছু জানানো হয়নি। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।