বিশ্বকাপে নামার আগেই ভারতীয় ব্যাটারদের উদ্দেশ্যে হুঙ্কার হারিস রওফের

Haris Rauf
Haris Rauf. (Photo by SURJEET YADAV/AFP via Getty Images)

টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি রয়েছে আর মাত্র ১৭ দিন। আগ সেখানেই ২৩ অক্টোবর মুকোমুকি দুই চির প্রতিদিবন্দ্বী ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে শুরু হও.ার অনেক আগেই আকম্ভ হয়েগেল বাকযুদ্ধ। আর সেটাশুরু করল কিন্তু সেই পাকিস্তান। পাকিস্তানের তারকা বোলার হারিস রওফ ভারতীয় দলের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া শুরু করে দিয়েছেন এখনই। রোহিত শর্মা সহ ভারতীয় ব্য়াটারদের জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে তাঁর। মেলবোর্নে দুই দলের নামার আগেই বাকযুদ্ধটা শুরু করে দিলেন পাকিস্তানের হারিস রওফ।

২৩ অক্টোবর মেলবোর্নে ভারত বনাম পাকিস্তান দুই চির প্রতিদ্বন্দ্বী মহারণে নামবে। সেই ম্যাচ ঘিরে উত্তাপের পারদ এখন থেকেই চড়তে শুরু করে দিয়েছে।  আর সেই উত্তাপের আঁচ বাড়ানোর দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার হারিস রওফ। ম্যাচ শুরু হও.ার আগেই ভারতীয় ব্যাটার উদ্দেশ্যে হুঙ্কারটা দিয়ে রাখলেন তিনি। বিশ্বকাপের রোহিত শর্মাদের জন্। প্রস্তুত রয়েছে তাঁর বিশেষ পরিকল্পনা।

এশিয়া কাপ সুপার ফোরে রোহিত শর্মাকে আউট করেছিলেন হারিস রওফ

এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচেভারতীয় দলের বিরুদ্ধে এঁটে উঠতে পারেননি তিনি।কিন্তু সুপার ফোরের মঞ্চে কোনওরকম ভুল হয়নি হারিস  রওফের। সেই ম্যাচে রোহিত শর্মাকে তাড়াতাড়ি সাজঘরে ফিরিয়ে পাকিস্তামের জয়ের রাস্তাটা তো তৈরি করে দিয়েছিলেন তিনিই। সেই হারিস রওফ এবার টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার মোকাবিলা করতেও প্রস্তুত রয়েছেন। আর মেলবোর্ন তাঁক বিবিএলের হোম গ্রাউন্ড। সেই সুযোগ কাজে লাগাতে কোনওরকম খামতি রাখতে চাননা তিনি।

এই প্রসঙ্গে হারিস রওফ জানিয়েছেন, “যদি আমি নিজের সেরাটা  দিয়ে থাকি, তবে আমার মোকাবিলা করার তাদের পক্ষে একেবারেই সহজ হবে না। এছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আসন্ন ম্যাচের আগে আমি অত্যন্ত খুশি। কারণ মেলবোর্ণে খেলতে নামব। আর তা আমার কাছে ঘরের মাঠ। আমি বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলি। খুব ভালভাবেই জানি সেখানকার পরিস্থিতি কেমন এবং তা কাজে লাগাতে। সেজন্য ভারতের বিরুদ্ধে ইতিমধ্যেই কেমন বোলিং করব সেই পরিকল্পনাও ঠিক করা হয়ে গিয়েছে আমার”।

গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইঅকেটে হারিয়েছিল  পাকিস্তান। এবারের এশিয়া কাপের সুপার ফোরেও ভারতকে হারিয়েছে তারা। ফেরটি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে হারানোর পরিকল্পনা করা শুরু দিয়েছে পাকিস্তানের ক্রিকেটাররা। হারিস রওফ রোহিত শর্মা, বিরাট কোহলিদের জন্য বিশেষ ছক প্রস্তুত করে ফেলেছে ইতিমধ্যেই। ২৩ অক্টোবরের লড়াইয়ে পাকিস্তানের এই বোলারের সমস্তরকম ছক ভারতীয় ব্যাটাররা ভেস্তে দিতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp