প্রোটিয়াদের বিরুদ্ধে এক ওভারে ৩ উইকেট অর্শদীপ সিংয়ের, টুইটার জুড়ে হৈচৈ
আপডেট করা - Sep 28, 2022 9:20 pm

এবারের আইপিএল থেকেই সকলের নজর কেড়েছিলেন অর্শদীপ সিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই মুহূর্তে দেশের জার্সিতে টি টোয়েন্টিতে সেরা পারফরম্যান্সটা দেখিয়ে দিলেন তিনি। প্রোটিয়া বাহিনীকে ভারতীয় দলের সামনে দাঁড়াতেই দিলেন অর্শদীপ সিং। অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দলে সুযোগ হয়নি তাঁর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ভারতীয়দলে এসেছিলেন অর্শদীপ সিং। জসপ্রীত বুমরার জায়গায় ভারতীয় দলের প্রথম একাদশে এসেছিলেন এই তরুণ ক্রিকেটার। তাঁকে দলে নেওয়ার সিদ্ধান্ত যে একেবারেই ভুল নয় সেটাও বুঝিয়ে দিলেন এই ২৩ বর্ষীয় তরুণ ক্রিকেটার।
আর অর্শদীপ সিং.ের এই পারফরম্যান্স দেখার পর থেকেই উত্তাল সোশ্যাল মিডিয়ায়। এশিয়া কাপের মঞ্তে একটা ক্যাচ মিস তাঁকে নানান সমালোচনার সম্মুখীন করেছিল। এই সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁকে নিয়ে শুরু হয়েছিল নানান ট্রোলিং। সেটারই জবাব বোধ হয় এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে দিলেন অর্শদীপ সিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স নিয়ে এখন রীতীমত হৈচৈ শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে।
৩২ রান দিয়ে অর্শদীপ সিং একাই তুলে নিয়েছেন ৩ উইকেট
এদিন টস জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। প্রোটিয়া বাহিনীকে শুরু থেকেই বিধ্বস্ত করার পরিকল্পনা ছিল তাঁর। সেই কাজটা প্রথম শুরু করেন দীপক চাহার। এরপর এক ওভারে এসেই দক্ষিণ আফ্রিকার বড় রান করার সমস্ত পরিকল্পনা শেষ করে দেন একা অর্শদীপ সিং। এদিন প্রথম ওভার করতে এলসেঅ দক্ষিণ আফ্রিকার সেরা তিন ব্যাটারকে এক ওভারে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন তিনি।
South Africa now 9/5 in 15 balls – this is fantastic from Arshdeep Singh and Deepak Chahar. Carnage from both!
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 28, 2022
So happy for Arshdeep singh.He faced so much criticism.. i always believed him.. he is a future star for the indian cricket team..♥️ #INDvsSA pic.twitter.com/3zCnYt9TOX
— Vivek (@CricFreakVivek) September 28, 2022
3 wickets, 1 catch
Arshdeep Singh in this match pic.twitter.com/LBiK4mSwmF— Dr Gill (@ikpsgill1) September 28, 2022
Arshdeep Singh after getting smashed in 19th over pic.twitter.com/ayZHly8Jsk
— B🅰️rle-G (@Hero_Zumour) September 28, 2022
Arshdeep Singh to South African Batsmen:-#ArshdeepSingh #INDvSA #INDvsSA #Cricket pic.twitter.com/XtSmArNOjy
— 👌⭐ 👑 (@superking1816) September 28, 2022
Arshdeep Singh and Chahar to South African team in today's match pic.twitter.com/q0A2cZVIGf
— SwatKat💃 (@swatic12) September 28, 2022
https://twitter.com/Krishna08764800/status/1575127883009474561
Arshdeep Singh on fire 🔥 #SportsYaari
— Sushant Mehta (@SushantNMehta) September 28, 2022
ARSHDEEP SINGH TAKES A BRILLIANT CATCH 😍😍😍
🇿🇦 9/5 🤯🤯🤯🤯
— Punjab Kings (@PunjabKingsIPL) September 28, 2022
💥 Deepak Chahar – 2/15 🤝 3/15 – Arshdeep Singh 💥
Ladies and Gentlemen, 𝙩𝙝𝙚 𝙎𝙬𝙞𝙣𝙜𝙢𝙖𝙨𝙩𝙚𝙧𝙨 ✨🎩#INDvSA | #Cricket pic.twitter.com/2MjCnDbHJh
— Lucknow Super Giants (@LucknowIPL) September 28, 2022
Arshdeep Singh! What a comeback! pic.twitter.com/50qUPZvqiM
— Mangalam Maloo (@blitzkreigm) September 28, 2022
গোটা ওভারে রান দিয়েছেন মাত্র ৪ রান। উইকেট নিয়েছেন ৩টি। কুইন্টন ডিকক, রাইলি রসো এবং ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকার সেরা তিন ব্যাটার অর্শদীপ সিংয়ের সামনে দাঁ়়াতেই পারেননি। এক ওভারে তিন উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপের সমস্ত মেরুদন্ডটাই ভেঙে দিয়েছিন তিনি। আর অর্শদীপ সিংয়ের এই পারফরম্যান্সটাই এখন যেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কেউ বলছেন পারফেক্ট ফিনিশ। তো কেউ বলছেন অর্শদীপ তাঁকে নিয়ে হওয়া ট্রোলিংয়ের জবাব দিচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামনার আগেই কিন্তু অর্শদীপ সিংকে খেলানোর পরকামর্শ দিয়েছিলেন সাবা করিম। ত্রিবান্দ্রামের এই পিচে অর্শদীপ সিং যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তা বলার অপেক্ষা রাখে না। অর্শদীপ সিং এবং দীপক চাহারের দুর্ধর্ষ বোলিংয়েভর করে ১০৬ রানেই দক্ষিণ আফ্রিকাকে থামিয়ে দেয় ভারত। ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকতেট নিয়েছেন অর্শদীপ সিং।