ভারতের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে দক্ষিণ আফ্রিকা, মনে করছেন সালমান বাট
আপডেট করা - Sep 27, 2022 3:46 pm

অস্ট্রেলিয়ার পর এবার ভারতীয় দল নামছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে ভারতের ম্যাচ যে রোহিত শর্মাদের অনেকটাই সুবিধা করে দেবে তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন পাকিস্তানী অধিনায়ক সালমান বাটের। তাঁর মতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এই সিরিজটা যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে ভারতীয় দলের সামনে। আগামী অক্চোবরে শুরু হতে চলেছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে নামার আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবশ্য ২-১-এ টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামছে ভারতীয় দল। সেই সিরিজ যে যথেষ্ট টান টান হতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই সালমান বাটের। বরং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজটা ভারতীয় দলের কাছে বড়সড়একটা চ্যালেঞ্জ হতে চলেথে বলেই মনে করছেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক সালমান বাট।
২৮ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে ভারত
তাঁঁর মতে দক্ষিণ আফ্রিকা যদি ভারতের বিরুদ্ধে পূর্ণশক্তির দল নামায়, তবে ভারতীয় দলেরই বিশ্বকাপের আগে এই ম্যাচখেলা যথেষ্ট সুবিধা হবে বলেই মনে করছেন সালমান বাট। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজ। মঙ্গলবার থেকেই তিরুবন্তপুরমে প্রস্তুতিও শুরু করে দিয়েছে ভারতীয় দল। এই সিরিজ জেতাই এখন প্রধান লক্ষ্য টিম ইন্ডিয়ার।
এই প্রসঙ্গে সালমান বাট জানিয়েছেন, “দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের এই আসন্ন সিরিজটা যথেষ্ট কঠিন হতে চলেছে। দক্ষিণ আফ্রিকা যদি তাদের পূর্ণশক্তির দল নামায় তবে সিরিজ কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্যও এই মঞ্চটা একেবারে উপযুক্ত। কারণ শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে খেলা। এই মুহূর্তে বিশ্বের সেরা বোলিং লাইনআপ রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা শিবিরেই”।
সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ২-১-এ জিতেছে ভারত। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠেই নামতে চলেছে তারা। অস্চ্রেলি.াকে হারানোর পর য়ে ভারতীয়দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেইভাবে প্রস্তুতিও সারছে টিম ইন্ডিয়া। আগামী ৫ অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশে অস্ট্রেলিয়ার পথে রওনা দেবে ভারতীয় দল। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ প্রস্তুতিটা সেরে নিতে চাইছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।