বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে টিম ডেভিডকে রাখার পক্ষে অ্যাডাম গিলক্রিস্ট

Adam Gilchrist
Adam Gilchrist. (Photo by Robert Cianflone/Getty Images)

অস্ট্রেলিয়ার জার্সিতে সদ্য অভিষেক হয়েছে টিম ডেভিডের। ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজেও খেলেছেন তিনি। সেখানেই তাঁর পারফরম্যান্স দেখার পর টিম ডেভিডকে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম একাদশে খেলানোর পরামর্শ দিচ্ছেন অ্যাডাম গিলক্রিস্ট ও মার্ক ওয়। ভারতের বিরুদ্ধে টিটোয়েন্টি ম্যাচের সিরিজে নেমেছিল অস্ট্রেলিয়া। সিরিজে এগিয়গেলেও শেষরক্ষা অবশ্য় করতে পারেনি তারা। শেষ ম্যাচে ভারতের কাছে হেরেই সিরিজ হাতছাড়া হয়েছে অজিদের। তবে এই সিরিজে তাদের ঝুলি যে একেবারেই ফাঁকা তেমনটাও নয়।

ক্যামেরণ গ্রীন যেমন ওপেনিংয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেলেন। তেমনই অস্ট্রেলিয়ার জার্সিতে ওপেন করে মনও জিতে নিলেন টিম ডেভিড। আসন্ন অক্টোবরে শুরু হতে চলেছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ। আর মাত্র ২০ দিন সময় রয়েছে হাতে। এরপরই টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে নামবে অস্ট্রেলিয়া। সেখানে যে টিম ডেভিড  অস্ট্রেলিয়া দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন সেই ব্যপারে কোন সন্দেহ নেই।

অস্ট্রেলিয়ার হয়ে শেষ ম্যাচেও সর্বোচ্চ রান করেছিলেন টিম ডেভিড

অ্যাডাম গিলক্রিস্টের মতে টিম ডেভিডকে ইতিমধ্যেই বিশ্বকাপের প্রথম একাদশে অবশ্যই রাখা উচিত্। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন টিম ডেভিড। ম্যাথু ওয়েডের সঙ্গে তাঁর পার্টনারশিপটাই সেই ম্যাচ অস্ট্রেলিয়াকে জিততে সাহায্য করেছিল। দ্বিতীয় ম্যাচে না পারলেও, তৃতীয় টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বড় রান করার অন্যতম প্রধান কারিগড় থিলেন এই টিম ডেভিড। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানও এই ম্যাচে করেছিলেন তিনি।

টিম ডেভিডের প্রসঙ্গে অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন যে, “টিম ডেভিডের অস্ট্রেলিয়ার প্রথম একাদশে জায়গা পাওয়া উচিত্। যে পদ্ধতিতে তিনি খেলেন এবং তাঁর পাওয়ার হিট সম্বন্ধেও ইতিমধ্যে সকলে অবগত হয়েছেন। শেষ ১৮ মাসে বিশ্বের বিভিন্ন জায়গায় যেমন পারফরম্যান্স তিনি দেখিয়েছিলেন, তা দেখে অনেকেই কিন্তু ভয়পাবেন টিম ডেভিডকে”।

শুধু অ্যাডাম গিলক্রিস্টই নয়। এখি মত আরেক প্রাক্তন অস্ট্রেলিয় তারকা ক্রিকেটার মার্ক ওয়ও। তাঁর মতেও অস্ট্রেলিয়ার প্রথম একাদশে এই টিম ডেভিডকে রাখা উচিত্।এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “টিম ডেভিডকে আমিও অস্ট্রেলিয়ার প্রথম একাদশে রাখারই পক্ষে। তাঁর ফর্ম অস্ট্রেলিয়া দলকে অন্যরকম শক্তি দেবে”।

close whatsapp