বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে বাবরদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রামিজ রাজার

Ramiz Raja
Ramiz Raja. (Photo by ARIF ALI/AFP via Getty Images)

হাতে সময় রয়েছে আর মাত্র ২৪ দিন। এররপরই অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই ফের একূার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ ঘিরে যে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুর করেছে তা বলার অপেক্ষা রাখে না। সেই উত্তেজনাই আরও খানিকটা বাড়িয়ে দিলেন কোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হারকখনোই তাদের কাছে অপশন নয়। বাবর আজমদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রামিজ রাজার।

সবকিছু ঠিকঠাক চললে আগামী ২৩ অক্টোবর ফের টি টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। সেখানে কোন অধিনাকের মুখে শেষ হাসি ফোটে সেটাতো সময়ই বলবে। কিন্তু রামিজ রাজা এখন থেকেই কিন্তু বাবর আজমদের উদ্দেশ্যে নিজের সাফ বার্তা দিয়ে রেখেছেন। আর তাঁর বার্তায় যে পাকিস্তান ক্রিকেটদলের ওপর চাপ খানিকটা হলেও বাড়ল তা বলার অপেক্ষা রাখে না।

আগামী ২৩ অক্টোবর টি২০ বিশ্বকাপে ভারতবনাম পাকিস্তান

গত টি টোয়েন্টি বি্শ্বকাপেই বদলে গিয়েছিল ভারত বনাম পাকিস্তানের সমীকরণটা। যে বিশ্বকাপের মঞ্চে কখনোও ভারতীয়দল পাকিস্তানের কাছে হারেনি, গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপেই পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারতীয় দল। একবছর পর ফের ভারতীয় দলের  বিরুদ্ধেই টি টোয়েন্টি বিশ্বকাপের ম়্চে নামছে পাকিস্তান। সেই ম্যাচে যে হার নিয়ে ভাবার কোনওরকম জায়গা নেই, তা কার্যত এখনই বুঝিয়ে দিয়েছেন রামিজ রাজা।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমি আমাদের দলকে বলেছি যে আমাদের জিততেই হবে। এটা খুবই সোজা কারণ, সকলেই আমাদেরকে জয়ী দেখতে চায়। তাই পাকিস্তান যদি হেরে যায় সেটাকখনোই মেনে নিতে পারব না আমি। হারটা সবসময়ই কষ্টের। পাকিস্তান যখনই হারে সেই সময় আশেপাশের যেঅ থাকে তাকেই আমার আঘাত করতে ইচ্ছা করে। এরজন্য ঘরে আমি বকাও খেয়েছি বহুবার”।

এই মুহূর্তে ঘরের মাঠে  ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টিসিরিজ খেলছে পাকিস্তান। এশিয়া কাপে না পারলেও, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু দুর্ধর্ষ ফর্মে রয়েছেন বাবর আজম। গত ম্যাচেই সেঞ্চুরী করেছেন তিনি। তাঁর হাত ঘরেই সেই ম্যাচে ১০ উইকেটে জিতেছিল পাকিস্তান। গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের প্রধান কারিগড় ছিলেন বাবর আজম।

এবারও পাকিস্তানের সামনে টি টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। সেখানেই পাকিস্তান তাদের ধারা ধরে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp