লন্ডনে বল হাতে প্রস্তুতি শুরু শাহীন আফ্রিদির, স্বস্তির আবহ পাকিস্তান শিবিরে

Shaheen Afridi
Shaheen Afridi. (Photo by Francois Nel/Getty Images)

টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি রয়েছে আর মাত্র কয়েকটা দিন। তার আগেই খানিকটা স্বস্তি পাকিস্তান শিবিরে। লন্ডনে বল হাতে প্রস্তুতি শরু করে দিলেন শহীন আফ্রিদি। আর এই ছবি যে পাক শিবিরকে অনেকটাই স্বস্তি যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখেনা। ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে এবারের টি টোয়েন্টিবিশ্বকাপ। অস্ট্রেলি.ার মাটিতে বসতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই মঞ্চে শাহীন আফ্রিদি যে পাকিস্তান শিবিরের অন্যতম শক্তি তা বলার অপেক্ষা রাখে না।

শেষ দুই মাস পাকিস্তানের হয়ে মাঠেনামতে পারেননি শাহিন আফ্রিদি। এই তারকা বোলারের অনুপস্থিতি যে পাকিস্তান শিবির সবসময়ই অনুভব করেছে তা বলার অপেক্ষা রাখে না। এবারের এশিয়া কাপেও পাকিস্তানের হয়ে নামতে পারেননি শাহিন আফ্রিদি। সেখানে নাসিম শাহ ভাল পারফরম্যযান্স করলেও, শাহীন আফ্রিদির না থাকাটা যে পাকিস্তান শিবিরের একটা বড় প্যাক্টর হয়ে গিয়েছিল তা নিয়েকোনও সন্দেহ নেই।স যদিও বিশ্বকাপেই পাকিস্তানের প্রথম একাদশে ফিরতে চলেছেন শাহিন আফ্রিদি।

গত অগস্ট মাসেই হাঁটুতে চোট পেয়েছিলেন শাহীন আফ্রিদি

গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন শাহীন আফ্রিদি । এবার অবশ্য গত দুই মাস ধরে পাকিস্তান দলের হয়ে মাঠে নামতে পারেননি শাহীন আফ্রিদি। ঘরের শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের য়াওয়ার আগেই চোট পেয়েছিলেন তিনি। আর তাতেই চিন্তা বেড়েছিল শাহিন আফ্রিদির। এবারের এশিয়া কাপ শুরু হওয়ার সময়ই শাহীন আফ্রিদির লন্ডনে চিকিত্সার জন্য যাওয়ার কথা সকলের সামনে আসে। এশিয়া কাপ চলার মাঝেই লন্ডনে নিজের চিকিত্সার জন্য রওনা দেন শাহীন আফ্রিদি।

সেখানে চিকিত্সার পর এখন প্রায় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন শাহীন আফ্রিদি। লন্ডনেই কয়েকদিন আগে নিজের ফিটনেস ট্রেনিং.ের ভিডিও শেয়ার করেছিলেন শাহীন আফ্রিদি। এবার সেই শাহীন আফ্রিদিই নেমে পড়েছেন মাঠে। রবিবার থেকেই শাহীন আফ্রদি শুরু করে দিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর বোলিং যে পাকিস্তানকে কতটা আত্মবিশ্বাসযোগাবে তা বলার অপেক্ষা রাখে না। আর সেই লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করছেন তিনি।

শাহীন আফ্রিদিকে পাকিস্তান দলে রেখেই এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। এই মুহূর্তে পাকিস্তানের সোরা বোলার শাহিন আফ্রিদি। টি টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজেও রয়েছেন শাহিন আফ্রিদি। সব মিলিয়ে নাসিম শাহ ও শাহীন আফ্রিদি জুটির বোলিং দেখার অপেক্ষাতেই রয়েছেন সকলে।

close whatsapp