নিউজিল্যান্ড ম্যাচে রোহিতকে কেন ওপেন করানো হয়নি, উত্তর দিলেন রাঠোর

Rohit Sharma
Rohit Sharma. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

নিউজিল্যান্ড ম্যাচে ব্যাটিং অর্ডার নিয়ে এখনও সমালোচনা চলছে। কেন রোহিত শর্মার জায়গায় ইশান কিসানকে ওপেন করানো হলো সেই প্রবল সমালোচনার মুথে পড়তে হচ্ছে ভারতীয় টিম ম্যানেডমেন্টকে। ঠিক এই পরিস্থিতে ওপেনিং কম্বিনেশন নিয়ে উত্তর দিলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোট বিক্রম রাঠোর।

প্রেস কনফারেন্সে বিক্রম রাটোর জানিয়েছেন. ‘ম্যাচের আগে সূর্যকুমার যাদবের পিঠে ক্র্যাম্প ছিল, তাই ইশান তার জায়গায় এসেছিলেন। তিনি ওপেনার হিসাবে ভারতের পক্ষে ভালো করেছিলেন। ইশানকে ওপেন করার ভাবনা পুরো টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল এবং অবশ্যই রোহিতও সেই টিম ম্যানেজমেন্টের অংশ ছিলেন এবং সেই সিদ্ধান্তেরও অংশ ছিলেন।’ রাঠোরের সংযোজন, ‘একজন বাঁ-হাতি ব্যাটারকে এগিয়ে রাখাটা প্রযুক্তিগতভাবে অর্থপূর্ণ ছিল। আমরা মিডল অর্ডারে খুব বেশি বাঁ-হাতি চাইনি। মিডল অর্ডারে পন্ত ও জাদেজা ছিল। তাই টেকনিক্যালি তার (ইশান) ব্যাটিং টপ অর্ডারে নামা সঠিক সিদ্ধান্ত ছিল। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’

ম্যাচ শেষ নিউজিল্যান্ড ম্যাচে সুনীল গাভাসকার জানিয়েছিলেন, ‘‘আমি জানি না ব্যর্থতার ভয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না। রোহিতের মতো বড় ব্যাটারকে তিনে পাঠানো হল। কোহলী নিজে চারে নামল। ঈশান কিশনের মতো এক জন তরুণকে ওপেন করার দায়িত্ব দেওয়া হল, যা কাজে এল না।’’

এরপরে গাভাস্কারের সংযোজন, ‘‘এই সিদ্ধান্তে রোহিতকে বুঝিয়ে দেওয়া হল ট্রেন্ট বোল্টের বাঁ-হাতি বোলিংয়ের সামনে তোমার উপর ভরসা রাখতে পারছি না। এরকম করলে সেই ক্রিকেটারেরও মনে হতে পারে সত্যি হয়তো তার সেই ক্ষমতা নেই। যদি ঈশান ৭০ রান করে দিত তা হলে সবাই সেই সিদ্ধান্তের প্রশংসা করত। কিন্তু তা না হওয়ায় সমালোচনা তো হবেই।’’

close whatsapp