ভারত-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে বড় মন্তব্য জাহির খানের

Zaheer Khan
Zaheer Khan. (Photo by /AFP via Getty Images)

ভারত পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছে আর নিউজিল্যান্ড পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে। অর্থাৎ সুপার টুয়েলভের প্রথম ম্যাচে ভারত এবং নিউজিল্যান্ড দুটি দলই পাকিস্তানের কাছে হেরেছে। এর ফলে রবিবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচ কার্যত কোয়াটার ফাইনাল ম্যাচে পরিণত হয়েছে। যে দল হারবে সেই দলের সেমিফাইনালে যাওয়া কার্যত অসম্ভব। আবার পাকিস্তান পরপর দুটি ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে হারানোয় সেমিফাইনালে যাওয়ার রাস্তা একেবারে মসৃন করে ফেলেছে। তাই যে দলই রবিবার জিতবে সেই দলই মোটামুটি ভাবে সেমিফাইনালে যাওয়ার রাস্তা পরিস্কার করে ফেলবে। তাই রবিবার ভারত- নিউজিল্যান্ড ম্যাচ কার্যত দু’দলের পক্ষেই ডু অর ডাই ম্যাচ।

আর এই ম্যাচ নিয়ে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার জাহির খান একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘ভারত-নিউজিল্যান্ড ম্য়াচের পরই সম্ভবত ঠিক হয়ে যাবে, কোন টিম (টি-টোয়েন্টি বিশ্বকাপ) ছিটকে যাবে। কারণ দুই দলই ইতিমধ্যে প্রথম ম্যাচ হেরে বসে রয়েছে। এ বার ওরা একে অপরের মুখোমুখি হবে। সকলে বলছিল, এটা নাকি সহজ গ্রুপ। কিন্তু এই গ্রুপটা খুবই অসাধারণ। ভারতকে যে কোনও মূল্যে নিউজিল্যান্ডকে হারাতে হবে। না হলে ওদের কাছে লড়াইয়ে টিকে থাকাটা চ্যালেঞ্জিং হয়ে যাবে।’

অন্যদিকে, ভারত ম্যাচে সম্ভবত পাওয়া যাবে না দলের নির্ভরযোগ্য ব্যাটার মার্টিন গাপটিলকে। চোটের কারণেই ভারতের বিরুদ্ধে নামা অনিশ্চিত হয়ে গিয়েছে গাপটিলের। তবে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি। নিউজিল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ শর্ট ফরম্যাটের আন্তর্জাতিক ওপেনার গাপ্তিল মঙ্গলবার শারজাতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চোট পান। হ্যারিস রউফের বলে ১৭ রানে আউট হওয়ার ঠিক আগে পায়ের বুড়ো আঙুলে চোট পান গাপ্তিল। যে কারণে তিনি অনিশ্চিত হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। এর আগে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন দলের তারকা অলরাউন্ডার লকি ফার্গুসেন।

close whatsapp