ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে খুব একটা চিন্তিত নন সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly
Sourav Ganguly. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

এশিয়া কাপে ব্যর্থতা। এরপরই ভারতীয় দলের সামনে ছিল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে সেই সিরিজের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে ভারতীয় দল। এরপর থেকেই নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে। সেখানেই টিম ইন্ডিয়ার পাশেই দাঁড়াচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে এই ভারতীয় দলই টি টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য পাওয়ার ব্যপারে প্রস্তুত রয়েছে। শুধু তাই নয়  শেষ কয়েকটি টি টোয়েন্টি ম্যাচে ভারতের হার নিয়েও চিন্তিত নন তিনি।

এবারের এশিয়া কাপে শুরুটা বেশ ভালভাবেই করেছিল ভারতীয় দল। কিন্তু শেষরক্ষা হয়নি। সুপোর ফোরের মঞ্চে পৌংছনোর পরই তাল কেটেছিল টিম ইন্ডিয়ার। পরপর দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরেই এবারের মতো এশিয়া কাপ থেকে বিদায় হয়েছিল ভারতীয় দল।  যদিও আগানিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। এশিয়া কাপের পরই ভারতীয় দল ঘরের মাঠে নেমেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

ভারতীয় দলের এমন পারফরম্যান্স নিয়ে খুব একটা চিন্তিত নন সৌরভ গঙ্গোপাধ্যায়

সেখানে প্রতম ম্যাচেই অস্ট্রেলিয়ার সামনে রীতিমত বিধ্বস্ত হয়েছিল ভারতীয় দল। প্রথমে ব্যাটিং করে ২০৮ রান করতে পারলেও, শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। বোলারদের ব্যর্থতা অস্ট্রেলিয়ার কাছে শেষপর্যন্ত হেরেই গিয়েছে ভারত। এরপরই ভারতের টি টোয়েন্টি দল নিয়ে আরম্ভ হয়েছে নানান গুঞ্জন। এই দল বিশ্বকাপে জিততে পারবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করতে আরম্ভ করেছেন অনেকে। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু এসব নিয়ে ভাবতে একেবারেই নারাজ। তাঁর মতে  দুই একটা টি টোয়েন্টি ম্যাচ ভারত হরেছে বলে তা নিয়ে ভাবনার কোনও জায়গা নেই।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ভারতীয় দলের টি টোয়েন্টিতে গ্রাফ যথেষ্ট ভাল। রোহিত শর্মারও টি টোয়েন্টি অধিনায়ক হিসাবে গ্রাফ উর্ধ্বমুখী। ইন্ডিয়া টুডেতে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “ভারত হয়ত শেষ দুই থেকে তিনটি টি টোয়েন্টি ম্যাচে হেরে গিয়েছে। কিন্তু ভারতীয় দলের টি টোয়েন্টিতে জয়ের গ্রাফ উর্ধ্বমুখী। রোহিত শর্মারও অধিনায়ক হিসাবে যথেষ্ট সাফল্য রয়েছে। তিনি প্রায় ৩৫টি ম্যাচ নেতৃত্বে দিয়ে ফেলেছেন, সেখানে মাত্র ৩ থেকে ৪টি ম্যাচই হেরেছেন”।

সৌরভ গঙ্গোপাধ্যায় আরও জানিয়েছেন, “আমি জানি  রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড় দলের পারফরম্যান্স নিয়ে অবশ্যই চিন্তা শুরু করে দিয়েছেন। আসন্ন ম্যাচে নাগপুরেই ঘুরে দাঁড়াতে পারে ভারতীয় দল। ২ থেকে ৩টি ম্যাচ হার নিয়ে আমি একেবারেই চিন্তিত নই”।

নোহালীতে প্রথম ম্যাচে হেরে গিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে টিতে থাকতে হলে শুক্রবার নাগপুরে জিততেই হবে ভারতীয় দলকে। সেখানেই শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়াতে পারে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp