শততম টেস্টের মঞ্চে লক্ষ্য স্থির চেতেশ্বর পূজারার

Cheteshwar Pujara
(Photo by GEOFF CADDICK/AFP via Getty Images)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুর টেস্টে লে তাকলেও ব্যাট হাতে সফল হতে পারেননি চেতেশ্বর পূজারা। যদিও সেই ম্যাচ ভারতীয় দলের জিতেত খুব একটা অসুবিধা হয়নি। আগামী ১৭ ফেব্রুয়ারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামতে চলেছে ভারত। সেই ম্যাচেই আবার চেতেশ্বর পূজারার সামনে রয়েছে বিরাট এক মাইলস্টোন তৈরি করার হাতছানি। দেশের হয়ে কেরিয়ারের শততম েস্টে নামতে চলেছেন চেতেশ্বর পূজারা। এমন মাইলস্টোন গড়ার আনন্দ অবশ্যই থাকবে।  যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে শততম ম্যাচ নয়, নিজের পারফরম্যান্সের জিকেই ফোকাস রয়েছে এই তারকা ক্রিকেটারের।

প্রথম ম্যাচে চেতেশ্পর পূজারা না পারলেও, গতবছর বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেই ধারা এবারকও ধরে রাকতে মরিয়া হয়ে েরয়েছেন তিনি। বরাবরই ক্রিকেট যে তাঁর ধ্যাণ জ্ঞান তা বলতে কোনও দ্বিধা নেই চেতেশ্বর পূজারা। ক্রিকেটের থেকে প্রাধান্য জীূনে কোনও কিছুকেই দেননি তিনি। তাঁর ভালবাসাই এখন তাঁর প্রফেশন হয়েছে। কেরিয়ারের শততম টেস্টে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রানই গড়তে চান চেতেশ্বর পূজারা, তা বলার অপেক্ষা রাখে না।

গতবছরই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরী পেয়েছিলেন চেতেশ্বর পূজারা

এই প্রসঙ্গে ইএসপিএন ক্রিকইনফোকে চেতেশ্বর পূজারা জানিয়েছেন, “এই খেলার জন্য আমার ভাসবাসাটাই অন্যরকম। আমার প্যাশনই এখন আমার প্রফেশন হয়েছে। ক্রিকেট খেলা ছাড়া জীবনে অন্যকিছুই করার কথা ভাবতে পারিনি আমি। ভাল পারফর্ম্যান্স করার জন্য কখনোই আলাদা করে মোটিভেশনের প্রয়োজন হয় না। আর এটা শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে নয়। যদি দেখা্ যায় তবে রাজ্যস্তর, কাউন্টি ক্রিকেট এবং দেশের হয়ে সব জায়গাতেই নিজের পারফম্যান্স বজায় রেখেছি। কেউ কখনোই আমার পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন করতে পরেননি”।

কেরিয়ারের শততম টেস্টে খেলতে নামছেন তিনি। অবশ্যই সেই মঞ্চে যে ভার পারফরম্যান্স কররার লক্ষ্য রয়েছে তা বলতে দ্বিধা নেই তাঁর। সেইসঙ্গে  এই মঞ্চ থেকেই যে নতুন লক্ষ্যও স্থির করে ফেলবেন চেতেশ্বর পূজারা, তারও ইঙ্গিত দিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে চেতেশ্বর পূজারা জানিয়েছেন, “অবশ্যই এটা আমার কেরিয়ারের শততম টেস্টের মঞ্চ। কিন্তু এখানে দেশের হয়ে ভাল পারফর্ম্যান্স করাটাই প্রধান লক্ষ্য। সেই দিকেই ফোকাস রয়েছে আমার। এটা অনেকটাই ব্যাটিংয়ের সঙ্গে একরকম। যখন আমরা সেঞ্চুরী করি, সেখান থেকেই ফের নতুন লক্ষ্যের দিকে এগোতে শুরু করি। দ্বিশতরানের পথেই হাঁটি আমরা। অবশ্যই ২০০টি টেস্ট ম্যাচ পর্যন্ত সম্ভব নয়, কিন্তু শততম টেস্টের পর নতুন লক্ষ্য স্থির করা সম্ভব”।

close whatsapp