“এটি সত্যিকারের উদ্বেগের বিষয়” – ভুবনেশ্বর কুমারের ব্যর্থতার দিকে আঙুল তুললেন গাভাস্কার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভুবনেশ্বর ১৯তম ওভারে ১৬ রান দেন

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo Source: Getty Images)

জসপ্রিত বুমরাহের অনুপস্থিতিতে, ভারত ডেথ ওভারে ভুবনেশ্বর কুমারকে চেষ্টা করছে, বিশেষ করে টি-টোয়েন্টিতে গুরুত্বপূর্ণ ১৯তম ওভারটি বোলিং করার জন্য। এশিয়া কাপ ২০২২-এর সুপার ফোর পর্যায় থেকেই ভুবি দায়িত্ব পাচ্ছেন। যদিও সেই দায়িত্বে একেবারেই সফল হতে পারেননি তিনি। ভুবনেশ্বর পাকিস্তানের বিরুদ্ধে ১৯ রান দিয়েছিলেন। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে এসেছিল ১৪ রান।

তারপর মঙ্গলবার (২০শে সেপ্টেম্বর), মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, তিনি ১৬ রান দেন। শেষ ২ ওভারে অস্ট্রেলিয়ার জনের জন্য প্রয়োজন ছিল ১৮ রান। ভুবনেশ্বরের ব্যর্থতার ফলে শেষ ওভারে লড়াই করার মতো বেশী রান ছিল না ভারতীয় বোলারের হাতে। উপরোক্ত সব কটি ম্যাচেই ভুবির ১৯তম ওভারেই ম্যাচের ভাগ্য কার্যত নির্ধারিত হয়ে গিয়েছিল।

ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাস্কারের মতে ভুবনেশ্বরের মতো একজন বিশাল অভিজ্ঞতাসম্পন্ন বোলারের নিয়মিত ব্যয়বহুল স্পেল বোলিং করা ভারতের জন্য একটি প্রকৃত উদ্বেগের বিষয়। মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ভারতের চার উইকেটের পরাজয়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে গাভাস্কার ইন্ডিয়া টুডে-কে বলেছেন, “আমরা আসলে তেমন ভালো বোলিং করিনি। এটি একটি সত্যিকারের উদ্বেগের বিষয়।”

তিনি যোগ করেছেন, “যখন ভুবনেশ্বর কুমারের মতো কেউ প্রতিবার এত বেশি রান দেয়, যখন পাকিস্তান, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যাওয়া ৩ ম্যাচে ১৮ ডেলিভারিতে তিনি ৪৯ রান দেন যা প্রতি বলে প্রায় ৩ রান এবং আপনি আশা করেন যে সে ৩৫-৩৬ রান দিতে পারে, তখন তার মতো কারোর অভিজ্ঞতা এবং ক্ষমতা থাকা বোলারের জন্য এটা সত্যিই উদ্বেগের বিষয়।”

ভুলে গেলে চলবে না যে হর্ষল প্যাটেল দীর্ঘ বিরতির পর ফিরে আসছে: সুনীল গাভাস্কার

চোট সারিয়ে ভারতীয় দলে ফেরা হর্ষল প্যাটেলও ব্যয়বহুল প্রমাণিত হয়েছিলেন। তাঁর চার ওভারে কোন উইকেট নিতে ব্যর্থ হওয়া হর্ষল ৪৯ রান দিয়েছিলেন।যদিও গাভাস্কার এই পেসারের বিরুদ্ধে তেমন ক্ষোভ প্রকাশ করেননি এই যুক্তিতে যে তিনি লম্বা বিরতির পরে প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরায় স্বাচ্ছন্দ্যে নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডেতেও হর্ষল ও বুমরাহকে খেলানোর পরামর্শ দিয়েছেন তিনি।

“হর্ষল সাধারণত খুব কার্যকর বোলার। তবে ভুলে গেলে চলবে না যে সে দীর্ঘ বিরতির পর ফিরে আসছে। তাই বিশ্বকাপে যাওয়ার আগে বোলারদের প্রচুর ওভার করা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই, ভারত হয়ত বুমরাহ্‌ ও হর্ষলকে কিছু ওডিআই ম্যাচেও খেলাতে পারে। ভারতীয় ম্যানেজমেন্টকে এটি দেখতে হবে,” তিনি শেষে বলেছেন।

close whatsapp