ভারতীয় দলের নতুন জার্সি নিয়ে উচ্ছ্বসিত ঋষভ পন্থ

Rishabh Pant
Rishabh Pant. ( Image Source: Twitter)

গত রবিবারই প্রকাশ্যে এসেছে ভারতীয় দলের নতুন জার্সি। ওয়য়ান ব্লু জার্সি পরেই এবার মাঠে নামবে ভারতীয় দল। সেই জার্সি দেখার পর থেকেই আপ্লুত হয়েছেন সকলে। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল নামবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে। সেখানেই নতুন জার্সি পরে মাঠে নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তার আগেই অবশ্য ভারতের নতুন টি টোয়েন্টি জার্সি গায়ে সোশ্াল নিজের ছবি দিতে ভুলেন না ঋষভ পন্থ। সেইসঙ্গে ভারতের এই জার্সিও যে তাঁর কতটাপছন্দ হয়েছে সেই কথাও বলতে ভোলেননি এই তারকা ক্রিকেটার।

২০ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল । সেই সিরিজ শুরু হওয়ার আগেই ভারতীয় দলের নতুন টি টোয়েন্টি জার্সি সামনে এসেছে। আর তা দেখেই আপ্লুত ভারতীয় দলের তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। ওয়ান ব্লু জর্সি দেখে অত্যন্ত খুশি। এই নতুন জার্সিকে নাকি ভালবেসে ফেলেছেন ঋষভ পন্থ। সোশ্যাল সাইটেই আবার তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন সূর্যকুমার যাদব।

রবিবারই ভারতের নতুন টি২০ দার্সি ওয়ান ব্লু জার্সি প্রকাশ্যে এনেছে বোর্ড

আগামী অক্টোবরে শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সময় ক্রমশই এগিয়ে আসছে। গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতি মুছে এবার নতুন করেই শুরু করতে চায় ভারতীয় দল। এবারেও টি  টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান। গতবার এই পাকিস্তানের কাছে হেরেই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় হয়েছিল ভারতীয় দলের।  এবার অবশ্য তোনওরকম ভুল করতে চায়না টিম ইন্ডিয়া।

সদ্য এশিয়া কাপের মঞ্চ থেকে ব্যর্থ হয়ে ফিরেছে ভারতীয় দল। সেখানে শুরুটা ভালভাবে  করলেও শেষরক্ষা করতে পারেনি তারা। সুপার ফোরেই থেমে গিয়েছিল ভারতীয় দলের জয়যাত্রা। এবারের এশিয়া কাপে ভারতীয়দলের ব্যাটিং থেকে বোলিং নিয়ে নানান সমালোচনা শোনা গিয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারতীয় দল। সেখান থেকেই চূড়ান্ত প্রস্তুতিটা সেরে নিতে চাইছেন ভারতীয়দলের ক্রিকেটাররা।

তার আগে অবশ্য বেশ খোশ মেজাজেই পাওয়া গেল ভারতীয় দলের ক্রিকেটারদের। টিম ইন্ডিয়ার নতুন জার্সি পরে ছবি তুলতেই ব্যস্ত ঋষভ পন্থ। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আমি ভালবাসি এই স্কাই ব্লু জার্সিটাকে।  ঋষভ পন্থের এই কথা শোনার পরই তাঁকে আবার সোশ্যাল মিডিয়াতেই শুভেচ্ছা জানিয়েছেন সূর্যকুমার যাদব।এখন শুধুই ভারতীয় দলের ক্রিকেটারদের নতুন জার্সি পরে মাঠে নামার অপেক্ষা।

close whatsapp