“ওয়ান ব্লু জার্সি” – প্রকাশ্যে এল ভারতীয় দলের নতুন টি টোয়েন্টি জার্সি
আপডেট করা - Sep 18, 2022 9:38 pm

অবশেষে অপক্ষার অবসান। টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই নতুন টি টোয়েন্টি জার্সি উদ্বোধন ভারতীয় দলের রবিবারই সরকারীভাবে সেই জার্সি প্রকাশ্যে আনল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়ান ব্লু জার্সি পরেই এবার নামতে চলেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরারা। আর এই জার্সি সোশ্যাল সাইটে দেখার পর থেকেই শুরু হয়ে গিয়েছে হৈচৈ। ভারতীয় দলের নতুন জার্সি পরে এখন শুধুই মাঠে নামার অপেক্ষায় সকলে।
কয়েকদিন আগেই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন জার্সি প্রকাশ্যেএনেছিল অস্ট্রেলিয়া। নিজেদের জেশের ঐতিহ্য এবং সংস্কৃতির মেলবন্ধনই ফুটে উঠেছে এবার অস্ট্রেলিয়ার জার্সিতে। আগামী ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই টি টোয়েন্টি সিকিজে নামতে চলেছে ভারতীয়দল। তারক আগেই রবিবার প্রকাশ্যে এল বিরাট কোহলিদের নতুন টি টোয়েন্টি জার্সি। ওয়ান ব্লু জার্সি পরেই এবার মাঠে নামবে টিম ইন্ডিয়া। একই জার্সি পরে মাঠে নামবে ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররাও।
রবিবারই প্রকাশ্যে এল ভারতীয় দলের নতুন টি টোয়েন্টি জার্সি ওয়ান ব্লু জার্সি
এই নতুন জার্সি দেখার পর থেকেই আপ্লুত হয়েছেন সকলে। ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল। এখনও পর্যন্ত পরিষ্কাভাবে না বললেও, সেই সিরিজেই হয়ত এই নতুন জার্সি পরে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র ২৮ দিন। তাপ আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে নিজেদের পারফরম্যান্স ঝালিয়ে নিতে চলেছে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররে। বেশকিছু জায়গাতেই নজর রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
To every cricket fan out there, this one’s for you.
Presenting the all new T20 Jersey – One Blue Jersey by @mpl_sport. #HarFanKiJersey#TeamIndia #MPLSports #CricketFandom pic.twitter.com/3VVro2TgTT
— BCCI (@BCCI) September 18, 2022
সদ্য শেষ হয়েছে এশিয়া কাপ। সেখানে শুরুটা ভারতীয় দল ভালভাবে করলেও, শেষরক্ষা কিন্তু করতে পারেনি। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এবারের এশিয়া কাপে যাত্রা শুরু করেছিলটিম ইন্ডিয়া। এরপর হংকংকে হারিয়ে সহজেই সুপার ফোরেও পৌঁছেছিল ভারতীয় দল। কিন্তু সেখানেই তাল কাটে টিম ইন্ডিয়ার। পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দলের কাছে পরপর ম্যাচে হেরে এশিয়া কাপের মঞ্চ থেকে বিদায় ঘটেছিল ভারতের। যদিও একেবারে শূন্য হাতে কিন্তু ফিরতে হয়নি টিম ইন্ডিয়াকে।
এই এশিয়া কাপের মঞ্চ থেকেই রানে ফিরেছেন বিরাট কোহলি। প্রায় ১০২০ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এই প্রতিযোগিতাতে আফগানিস্তানের বিরুদ্ধেই কেরিয়ারের ৭১তম সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। আর সেটাই এই মুহূর্তে টিম ইন্ডিয়াকে যথেষ্ট আত্মবিশ্বাস যোগাচ্ছে। এছাড়াচোট সারিয়ে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেই ফিরেছেন জসপ্রীত বুমরাহ। সামনে রয়েছে ছটি টি টোয়েন্টি ম্যাচ। সেই দিকেই এখন নজর সকলের।