লেজেন্ডস লিগ ক্রিকেট: স্কোয়াড, সময়সূচী, কেন্দ্র, সম্প্রচারের চ্যানেল এবং যাবতীয় বিবরণ
মূল টুর্নামেন্টের প্রথম ম্যাচ ১৭ই সেপ্টেম্বর
আপডেট করা - Sep 16, 2022 4:18 pm

লেজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি)-এর দ্বিতীয় সংস্করণটি ১৭ই সেপ্টেম্বর থেকে ৫ই অক্টোবরের মধ্যে ভারতের মোট পাঁচটি ভিন্ন ভিন্ন কেন্দ্রে খেলা হবে। মোট ১৫টি ম্যাচে চারটি ফ্র্যাঞ্চাইজি একে অপরের মুখোমুখি হবে। টুর্নামেন্টের কেন্দ্রগুলি – কলকাতা, লখনউ, নয়াদিল্লি, কটক, যোধপুর, দেরাদুন।
টুর্নামেন্টের প্রথম ম্যাচটি ১৭ই সেপ্টেম্বর ২০২২ তারিখে কলকাতায় অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ৫ই অক্টোবর ২০২২ তারিখে নির্ধারিত। উল্লেখ্য, ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টসের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচ ১৬ই সেপ্টেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট ইরফান পাঠান, ইউসুফ পাঠান, মন্টি পানেসার, নমন ওঝা, উইলিয়াম পোর্টারফিল্ড, বীরেন্দর সেহওয়াগ, ক্রিস গেইল, পার্থিব প্যাটেল, অজন্তা মেন্ডিসের মতো কয়েকজন বিশিষ্ট প্রাক্তন ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নেবেন।
লেজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি) দ্বিতীয় সংস্করণ সম্পর্কে আপনার যা জানা দরকার তা এখানে
তারিখ
সেপ্টেম্বর ১৭ থেকে অক্টোবর ৫
কেন্দ্র
কলকাতা, লখনউ, নয়াদিল্লি, কটক, যোধপুর, দেরাদুন।
স্কোয়াড
গুজরাত জায়ান্টস
স্কোয়াড: বীরেন্দর সেহওয়াগ (অধিনায়ক), পার্থিব প্যাটেল, ক্রিস গেইল, এলটন চিগাম্বুরা, ক্রিস ট্রেমলেট, রিচার্ড লেভি, গ্রেম সোয়ান, যোগিন্দর শর্মা, অশোক দিন্দা, ড্যানিয়েল ভেট্টোরি, কেভিন ও’ব্রায়েন, স্টুয়ার্ট বিনি, মিচেল ম্যাকক্লেনাঘান, লেন্ডল সিমন্স, মনবিন্দর বিসলা ও অজন্তা মেন্ডিস।
ইন্ডিয়া ক্যাপিটালস
গৌতম গম্ভীর (অধিনায়ক), রবি বোপারা, ফারভিজ মাহারুফ, মিচেল জনসন, জাক ক্যালিস, পঙ্কজ সিং, রস টেলর, প্রসপার উতসেয়া, জন মুনি, মাশরাফি মোর্তাজা, হ্যামিল্টন মাসাকাডজা, রজত ভাটিয়া, লিয়াম প্লাঙ্কেট, আসগর আফগান, দীনেশ রামদিন, প্রবীণ তাম্বে।
মণিপাল টাইগার্স
স্কোয়াড: হরভজন সিং (অধিনায়ক), ব্রেট লি, অ্যান্ড্রু ফ্লিনটফ, ভিআরভি সিং, পারবিন্দর আওয়ানা, রীতিন্দর সিং সোধি, রমেশ কালুভিথারানা, দিমিত্রি মাসকারেনহাস, ল্যান্স ক্লুসনার, রায়ান সাইডবটম, মহম্মদ কাইফ, ফিল মাস্টার্ড, কোরি অ্যান্ডারসন, ইমরান তাহির এবং মুত্তাইয়া মুরালিধরন।
ভিলওয়াড়া কিংস
স্কোয়াড: ইরফান পাঠান (অধিনায়ক), ইউসুফ পাঠান, সুদীপ ত্যাগী, টিনো বেস্ট, ওয়েইস শাহ, টিম ব্রেসনান, শেন ওয়াটসন, এস শ্রীসান্থ, নিক কম্পটন, ম্যাট প্রায়র, সমিত প্যাটেল, ফিডেল এডওয়ার্ডস, উইলিয়াম পোর্টারফিল্ড, নমন ওঝা ও মন্টি পানেসার।
টুর্নামেন্টের সম্পূর্ণ সূচী (ভারতীয় সময় অনুযায়ী)
১৬ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭:৩০: ইন্ডিয়া মহারাজাস বনাম ওয়ার্ল্ড জায়ান্টস, ইডেন গার্ডেন্স, কলকাতা
১৭ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭:৩০: ইন্ডিয়া ক্যাপিটালস বনাম গুজরাট জায়ান্টস, ইডেন গার্ডেন্স, কলকাতা
১৮ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭:৩০: মণিপাল টাইগার্স বনাম ভিলওয়ারা কিংস, ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়াম, লখনউ
১৯ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭:৩০: মণিপাল টাইগার্স বনাম গুজরাট জায়ান্টস, ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়াম, লখনউ
২১ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭:৩০: ইন্ডিয়া ক্যাপিটালস বনাম ভিলওয়ারা কিংস, ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়াম, লখনউ
২২ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭:৩০: মনিপাল টাইগার্স বনাম গুজরাট জায়ান্টস, অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
২৪ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭:৩০: ইন্ডিয়া ক্যাপিটালস বনাম ভিলওয়ারা কিংস, অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
২৫ সেপ্টেম্বর, বিকাল ৪:০০: ইন্ডিয়া ক্যাপিটালস বনাম গুজরাট জায়ান্টস, অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
২৬ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭:৩০: মণিপাল টাইগার্স বনাম ভিলওয়ারা কিংস, বারাবাটি স্টেডিয়াম, কটক
২৭ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭:৩০: গুজরাট জায়ান্টস বনাম ভিলওয়ারা কিংস, বারাবাটি স্টেডিয়াম, কটক
২৯ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭:৩০: ইন্ডিয়া ক্যাপিটালস বনাম মণিপাল টাইগার্স, বারাবাটি স্টেডিয়াম, কটক
৩০ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭:৩০: গুজরাট জায়ান্টস বনাম ভিলওয়ারা কিংস, বরকতউল্লাহ্ খান স্টেডিয়াম, যোধপুর
১ অক্টোবর, সন্ধ্যা ৭:৩০: ইন্ডিয়া ক্যাপিটালস বনাম মনিপাল টাইগার্স, বরকতউল্লাহ্ খান স্টেডিয়াম, যোধপুর
২ অক্টোবর, বিকাল ৪:০০: কোয়ালিফায়ার ১, বরকতউল্লাহ্ খান স্টেডিয়াম, যোধপুর
৩ অক্টোবর, সন্ধ্যা ৭:৩০: এলিমিনেটর, স্থান নিশ্চিত হয়নি
৫ অক্টোবর, সন্ধ্যা ৭.৩০: ফাইনাল, স্থান নিশ্চিত হয়নি
সম্প্রচার বিবরণ
টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার