ভারতে পৌঁছল অস্ট্রেলিয়া ব্রিগেড, শুক্রবারই মোহালীতে যাচ্ছেন রোহিত শর্মারা

Adam Zampa
Adam Zampa. ( iamge source: Twitter )

বৃহস্পতিবারই টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য ভারতে পৌঁছল অস্ট্রেলিয়া। আগামী শুক্রবারই মোহালিতা পৌঁছতে চলেছে ভারতীয় দল। আগামী অকটোবরে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় নামার আগেই ভারতীয় দল ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ংধে নিজেদের শেষ প্রস্তুতি দেখে নিতে চাইছে। একইরকমবাবে ভারতের বিরুদ্ধে খেলে নিজেদের শক্তি পরীক্ষাও করে নিতে চাইছে অস্ট্রেলিয়া। আগামী ২০ সেপ্টেম্বর থেতে শুরু হতে চলেছে ভারত বনাম অস্্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ।

ঘরের মাঠে সদ্য নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। সেখানেই দুর্ধান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটার থেকে বোলাররা। বিশেষ করে বোলারদের পারফরম্যান্সই ছিল দেখার মতো। সেখানেই শেষপর্যন্ত নিউ জিল্যান্ডকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করেছে অজি বাহিনী। ৩-০-এ কেন উইলিয়ামসনদের হারিয়েছে তারা। এবার ভারতের বিরুদ্ধে নামার অপেক্ষায় অস্ট্রেলিয়ার। সেই টি টোয়েন্টি সিরিজ খেলতে ইতিমধ্যেই ভারতে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া বাহিনী।

২০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ সিরিজ

যদিও বৃহস্পতিবারই তারা প্রস্তুতি নামছে না। এদিনই মোহালীতে পৌঁছবে অস্ট্রেলিয়া বাহিনী। শুক্রবার থেকেই মোহালীতে ভারতের বিরুদ্ধে নামার প্রস্তুতি শুরু করে দেবে অস্ট্রেলিয়া বাহিনী। একদিনের ফর্ম্যাট থেকে অবসর নিলেও, অস্ট্রেলিয়া শিবিরের অধিনায়ক হিসাবে রয়েছেন অ্যারণ ফিঞ্চ। সম্প্রতি খুব একটা ভাল ফর্মে নেই তিনি। এই সিরিজেই যে ভারতের বিরুদ্ধে নিজের ফর্ম ঝালিয়ে নিতে চলেছেন অ্যারণ ফিঞ্চ সেটাও বলার অপেক্ষা রাখে না।

যদিও ভারতের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয়েছে ডেভিড ওয়ার্নারকে। এই সিরিজে তিনি খেলবেন না। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান কারিগড় তিনি। তাঁকে নিয়ে বিশেষ ঝুঁকি নিতে নারাজ অজি বাহিনী। একইসঙ্গে এই সিরিজে আসার আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন স্টয়নিস, মিচেল মার্শ এবং মিচেল স্টার্ক। টি টোয়েন্টি বিশ্বকাপের কতা মাথায় রেখেই এই তিন তারকাকে নিয়ে বাড়তি ঝুঁকি নেওয়ার পথে একেবারেই হাঁটতে চায়নি অস্ট্রেলিয়া টিমং ম্যানেজমেন্।

অন্যদিকে শুক্রবারই ভারতীয় দল মোহালীতে পৌঁছবে। এই সিরিজেই চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ ও হর্ষল পটেল। টি টোয়্নিটি বিশ্বকাপের আগে যে এই দুই সিরিজেই তাদেরকে দেখে নিতে চাইবে টিম ইন্ডিয়া তা বলার অপেক্ষা রাখে না। সেভাবেই চলছে জোর কদমে প্রস্তুতিও। পরীক্ষা নীরিক্ষা কার্যত সারা হয়ে গিয়েছে। অখন শুধুই শেষ মুহূর্তের প্রস্তুতির অপেক্ষায় ভারতীয় দল।

close whatsapp