কেরিয়ারের ৭১তম সেঞ্চুরী করার পরই টি২০ ব্যাটারদের তালিকায় ১৫ নম্বরে বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli. ( imag source: twitter )

এশিয়া কাপ কখনও খালি হাে ফেরায়নি বিরাট কোহলিকে। এবারও তার অন্যথা হয়নি। দীর্ঘদিন ধর ব্যাটে রানের খরা থেকে এই এশিয়া কাপের ম়ঞ্চই মুক্তি দিয়ছে বিরাট কোহলিকে। দীর্ঘ অপেক্ষার সেই ৭১ তম ,েঞ্চুরী এসেছে এবার এসিয়া কাপের মঞ্চেই। বিরাট কোহলি আবারও ফিরেছেন তাঁর পুরন ফর্মে। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বিরাট কোহলির ফর্মে ফেরা যে টিম ইন্ডিয়াকে স্বস্তি দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গেই আইসিসি টি টোয়েন্টি ব্যাটারদের তালিকাতেও এবার ওপরের দিকে উঠে এলেন বিরাট কোহলি।

দীর্ঘদিন ধরেই ক্রিকেটের বাইশগজে চূড়ান্ত ব্র্থ হয়েছেন বিরাট কোহলি। দিন যত এগিয়ছে ততই বিরাট কোহলিকে নিয়ে শুরু হয়েছিল সমালোচনার ঝড়। প্রায় ১০২০ দিন ধরে বিরাট কোহলির ব্যাে কোনওরকম সেঞ্চুরীর দেখা ছিল না। চাপটা যে বিরাট কোহলির ওপরও ক্রমশ বাড়ছিল তা বলার অপেক্ষা রাখে না। অবশেষে এশিয়া কাপের মঞ্চেই হয়েছে সেই শাপমোচন।

এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ৬১ বলে ১২২ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি

খারাপ পারফরম্যান্সের জেরে টি টোয়েন্টিতে ব্যাটারদের তালিকাতেও ক্রমশ নীচের দিকে নামতে শুরু করেছিলেন বিরাট কোহলি। এসিয়াকাপের আগে টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ২৯ নম্বরে নেমে গিয়েছিলেন প্রাক্তন বারত অধিনায়ক। এশিয়া কাপে একটি সেঞ্চুরীই বদলে দিয়েছে এখন সমস্ত চিত্রটা। একেবারে ১৪ ধাপ উঠে এলেন বিরাট কোহলি। বুধবারই টি টোয়েন্টি ব্যাটিংয়ের ক্রম তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানেই বিরাট কোহলি উঠে এসেছেন ১৫ নম্বরে। সামনেই রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজ।

এই দুই সিরিজেও যদি বিরাট কোহলি তাঁর পারফরম্যান্স ধরে রাখতে পারেন, তবে টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই যে  প্রাক্তন বারত অধিনায়ক ক্রম তালিকায় ফের প্রথম দশজনের মধ্যে চলে আসবেন তা বলার অপেক্ষা রাখে না। এবারের এশিয়া কাপে শুরু থেকেই দুর্ধর্ষ ফর্মে ছিলেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই বিরাট কোহলি করেছিলেন ৩৫ রান। এরপর হংকংয়ের বিরদ্ধে তাঁর ব্যাট থেকেই এবারের এসিয়া কাপে দেখা গিয়ছিল প্রথম অর্ধশতরান।

সুপার ফোরের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ফের ৬০ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেভাবে সফল হতে পারেননি তিনি। শূন্য রানে ফিরতে হয়েছিল। বিরাটের রানের খিদেটা আরও বেড়েছিল। আফগানিস্তানের বিরুদ্ধেই ফের একবার দ্বলে উঠতে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। ৬১ বলে ১২২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। তাঁর গোটা ইনিংস জুড়ে ছিল ১২টি চার ও ৬টি ওভার বাউন্ডারি।

এশিয়া কাপে এবার দ্বিতীয় সর্বোচ্চ রানেপর মালিকও বিরাট কোহলি। সেই এশিয়া কাপ শেষ হওয়ার কেকদিনের মধ্যেই পেলেন পুরষ্কারও। একেবারে ১৪ ধাপ ওপরে উঠে এলেন প্রাক্তন ভারত অধিনায়ক। টি টোয়েন্টি ব্যাটারদের ক্রম তালিকায় ১৫ নম্বরে উঠে এসেছেন বিরাট কোহলি। এবার শুধুই বিরাট কোহলির টি টোয়েন্টি বিশ্বকাপে জ্বলে ওঠার অপেক্ষায় সকলে।

close whatsapp