টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ৫ নম্বর পজিশন নিয়েই লড়াই হতে পারে, মনে করছেন রবীন উথাপ্পা
আপডেট করা - Sep 13, 2022 2:37 pm

গত সোমবারই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছেন নির্বাচকরা। এশিয়া কাপের দলই কার্যত সেখানে ধরে রাখা হয়েছে। তবে চোট সারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ ও হর্ষল পটেল। মহম্মদ ামিকে নিয়ে আসোচনা চললেও, তাঁকে ১৫ সদস্যের দলে রাখা হয়নি। বরং স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় দল দেখে খুশি হয়েছেন রবীন উথাপ্পা। তবে ৫ নম্বর পজিশনটা নিয়েই খানিকটা চিন্তায় রয়েছেন তিনি।
তাঁর মতে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পাঁচ নম্বর ব্যাটিং পজিশনেই দেখা যেতে চলেছে এক প্রতিযোগিতা। ঋষভ পন্থ এবং দীপক হুডার মধ্যেই সেই জায়গায় খেলা নিয়ে প্রতিযোগিতা দেখা যেতে পারে। ভারতীয় দলের প্রথম চারজন ব্যাটার যে একেবারে অপ্রতিরোধ্য, সেই ব্যপারে কোনওরকম সন্দেহ নেই ভারতীয় দের প্রাক্তন তারকা ক্রিকেটার রবীন উথাপ্পার। শুধুমাত্র পাঁচ নম্বর পজিশন নিয়েই যেন খানিকটা চিন্তায় রয়েছেন তিনি।
সোমবারই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে
টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, হর্ষল পটেলদের নিয়েই এবার ভারতীয় দলের বোলিং লাইনআপ সাজানো হয়েছে। ব্যাটিংয়ের পাশাপাশি ভারতীয় দলের বোলিং লাইনআপ নিয়েও যথেষ্ট খুশি হয়েছেন রবিন উথাপ্পা। তাঁরপ মতে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় একজন বাঁহাতি বোলারের গুরুত্ব সবসময়ই অধিক। সেখানে অর্শদীপ সিংয়ের উপস্থিতি ভারতীয় দলকে খানিকটা হলেও সুবিধা পাইয়ে দেবে বলেই মনে করছেন তিনি।
এই প্রসঙ্গে রবীন উথাপ্পা জানিয়েছেন, “চাহাল, অক্ষর পটেল এহং রবিচন্দ্রন অশ্বিনরা যথেষ্ট বুদ্ধিমান বোলার। সেইসঙ্গে তাদের উইকেট তুলে নেওয়ারও যথেষ্ট দক্ষতা রয়েছে। তাদের উদ্দেশ্যে যে সবসময়ই উইকেট তুলে নেওয়ার হবে তা বলার অপেক্ষা রাখে না। ভারকীয় দলের প্রথম চার ব্যাটার অপ্রতিরোধ্য। একইরকমভাবে ভারতীয় দলের লোয়ার মিডল অর্ডারও যথেষ্ট শক্তিশালী। ভারতীয় দলের শুধু পাঁচ নম্বর পজিশনের জন্য খানিকটা স্বচ্ছতা প্রয়োজন রয়েছে”।
এশিয়া কাপের ব্যর্থতা ভুলে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে ভারতীয় দল। গকবার টি টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল টিম ইন্ডিয়া। এবার সেই টি টোয়েন্টি বিশ্বকাপেই ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া হয়ে রয়েছে ভারতীয় দল। এই দল ঘোষণা নিয়ে নানান কথা চললেও, রবীন উথাপ্পা কিন্তু খব একটা অসন্তুষ্ট নন এই দল ঘোষণা নিয়ে। শুধু ভারতীয় ব্যাটিংয়ের পাঁচ বম্বর পজিশনটা নিয়েই খানিকটা চিন্তায় রয়েছেন তিনি।