মহম্মদ সামির টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযাগ না পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন শ্রীকান্থ
আপডেট করা - Sep 12, 2022 10:05 pm

সোমবারই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে। এশিয়া তাপের পর থেকেই ভারতীয় দল নিয়ে নানান জল্পনা, গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। এশিয়া কাপে ভারতীয় বোলারদের ব্যর্থতা দেখার পর অনেকেই মহম্মদ সামিকে খেলানোর দাবী জানিয়েছিলেন। টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিনই বাকি রয়েছে। একমাস আগে যে ভারতীয় দল ঘোষণা হল তা দেখে খুশি হলেও, মহম্মদ সামির অনুপস্থিতি দেখে খানিকটা অসন্তুষ্টও হয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটার ক্রিস শ্রীকান্থ।
রবিবার ১৫ সদস্যের যে দল ঘোষণা করা হয়েছে, সেখানেই সুযোগ হয়নি ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ সামির। অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ, সেখানেই কেন মহম্মদ সামিকে সুযোগ দেওয়া হল না, তা নিয়েই এবার প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার। তাঁর মতে জসপ্রীত বুমরাহ, হর্ষল পটেলরা ফেরাটা অবশ্যই ভারতীয় দলের জন্য একটা বড় ব্যাপার। কিন্তু তাদের সঙ্গে এই প্রতিযোগিতায় মহম্মদ সামিকেও রাখা উচিত্ ছিল বলেই মনে করছেন তিনি।
গত টি টোয়েন্টি বিশ্বকাপেই শেষবার দেশের জার্সিতে এই ফর্ম্যাটে দেখা গিয়েছিল মহম্মদ সামিকে
২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেয়েছিসেন মহম্মদ সামি। সেই প্রতিযোগিতার পর থেকেই আর ভারতীয় টি টোয়েন্টি শিবিরে দেখা যায়নি মহম্মদ সামিকে। এমনকী এশিয়াকাপের আগে জসপ্রীত বুমরাহ, হর্ষল পটেলরা ছিটকে গেলেও, মহম্মদ সামিকে কিন্তু ভারতীয় দলের সঙ্গে যুক্ত করা হয়নি। অস্ট্রেলিয়ার বাউন্সি পিচে মহম্মদ সামি নতুন বল হাতে ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠতে পারতেন বলেই মনে করছেন প্রাক্তন এই তারকা ক্রিকেটার।
ICC MEN’S T20 SQUAD ANNOUNCEMENT https://t.co/A6BW83rX9w
— Star Sports (@StarSportsIndia) September 12, 2022
এই প্রসঙ্গে স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে শ্রীকান্থ জানিয়েছেন, কেন তাঁকে বিশ্বকাপের দলে রাখা হয়নি। দলে জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং এবং হর্ষল পটেলদের থাকাটা সত্যিই ভাল ব্যপার। তাদের সঙ্গেই ভারতীয় দলের চতুর্থ মিডিয়াম পেসার হিসাবে একেবারে যোগ্য ক্রিকেটার ছিলেন মহম্মদ সামি। অস্ট্রেলিয়ায়সবসময়ই ভার পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।
শ্রীকান্থ আরও জানিয়েছেন, অস্ট্রেলিয়ার মাটিতে এই বিশ্বকাপে অবশ্যই মহম্মদ সামির দলে থাকাটা প্রয়োজন ছিল। যখন খেলাটা অস্ট্রেলিয়ায় হচ্ছে, সেখানকার বাউন্সকে যথেষ্ট ভালভাবে কাজে লাগাতে পারতেন মহম্মদ সামি। বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারতেন তিনি।
এবারের আইপিএলে গুজরাত টাইটান্স শিবিরে ছিলেন মহম্মদ সামি। টি টোয়েন্টি ফর্ম্যাট হলেও সেখানে কিন্তু যথেষ্ট ভাল পারফরম্যান্সই দেখিয়েছিলেন এই তারকা বোলার। যদিও শেষপর্যন্ত বিশ্বকাপের ১৫ জনের দলে জায়গা হয়নি তাঁর। টি টোয়েন্টি বিশ্বকাপে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবেই রাখা হয়েছে মহম্মদ সামিকে। যদি কোনও ক্রিকেটার চোট পেয়ে ছিটকে যান তবেই বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন তিনি।