টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার পর স্বপ্নপূরণের টুইট দীনেশ কার্তিকের
আপডেট করা - Sep 12, 2022 9:14 pm

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে বরিষ্ঠ ক্রিকেটার তিনি। ৩৭ বছর বয়সে ফের একবার ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে দীনেশ কার্তিকের। নিজের মানসিক শক্তি এবং দৃড়তার পরিচয় দিয়ে সমস্ত বাধা অতিক্রম করে ভারতীয় দলের জার্সিতে ফিরেছিলেন তিনি। আশা ছিল একটাই। দেশের জার্সিতে আবারও একটা বিশ্বকাপে খেলার। সেই স্বপ্নই এবার পূরণ হল দীনেশ কার্তিকের। এশিয়া কাপের পর টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলেও ফিরলেন দীনেশ কার্তিক। ননজের আনন্দটাও আপর চেপে রাখতে পারেননি তিনি।
সোমবারই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল বেছে নিয়েছে ভারতীয় দলের নির্বাচকরা। সেই দল কেমন হয় তার দিকেই সারাদিন ধরে তাকিয়ে ছিল সকলে। অবশেষে সোমবার বিকেলেই ঘোষণা হয়টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল। সেখানেই ঋষভ পন্থের সঙ্গে দীনেশ কার্তিককেও ১৫ জনের দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। এই মুহূর্তটার জন্যই বোধহ.য় এতদিন ধরে অপেক্ষা করছিলেন দীনেশ কার্তিক।
এশিয়া কাপেও ভারতীয় দলের সদস্য ছিলেন দীনেশ কার্তিক
দল ঘোষণার পরই সোশ্যাল সাইটে দীনেশ কার্তিকের টুইট। স্বপ্ন যে সত্যি গহয়েছে সেটাই সকলকতে জানিয়েছেন েই তারকা ক্রিকেটার। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে সুযোগ পেয়েছিলেন তিনি। আইপিলের মঞ্চে নামার আগেই নিজের দর্ষনের কথা সকলকে জানিয়েছিলেন দীনেশ কার্তিক। ভারতীয় দলের ফিনিশারের ভূমি্কাতেই বিশ্বকাপের মঞ্চে নামার কথা জানিয়েছিলেন কার্তিক। আইপিএলের মঞ্চেও রয়্যাল চ্যালেঞ্জার্রেসর হয়ে সেই একই কাজ করেছেন দীনেশ।
Dreams do come true 💙
— DK (@DineshKarthik) September 12, 2022
অবশেষে তাঁর দীর্ঘদিন ধরে করা লড়াই এবার স্বার্থক হয়েছে। ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ করে নিয়েছেন দীনেশ কার্তিক। এরকপরই টুইট করে জানিয়েছেন, “স্বপ্ন সত্যি হল আমার”। ২০১৯ সালে শেষবার ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল দীনশ কার্তিককে। তিনি অবসর না নিলেও, অনেকেই তাঁর গায়ে প্রাক্তনের তকমাও লাগাতে শুরু করেছিল। কিন্তু জেদটা ছিল অদম্য। লড়াইটা চালিয়ে গিয়েছিলেন তিনি। এবারের আইপিএলের পরই যেন ভাগ্য বদল দীনেশ কার্তিকের।
দক্ষিণ আফ্রিকা সিরিজেই ভারতীয় দলে ডাক পান তিনি। সেই সিরিজ থেকেই নিজেকে দেশের জার্সিতেও প্রমাণ করে চলেছেন এই তারকা ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেমন তাঁর অর্ধশতরানেই ভারতীয় দল ফিরেছিল সমতায়। তেমনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও প্রপথম ম্যাচে দীনেশ কার্তিকের ঝোড়ো ইনিংসই ভারতীয় দলকে সিরিজে এগিয়ে যেতে সাহায্য করেছিল।
এশিয়া কাপে ভারতীয় দলে সুযোগ পেলেও, গোটা প্রতিযোগিতা খেলার সুযোগ হয়নি তাঁর। এবার বিশ্বকাপের ম়ঞ্চ, সেখানে দীনেশ কার্তিক নিজেকে ফের প্রমাণ করতে পারেন কিনা সেটাই এখন দেখার।