বিরাট কোহলির সঙ্গে হওয়া ঘটনা নিয়ে নিন্দা করলেন সুনীল গাভাসকর

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo Source: Getty Images)

পার্থের হোটেলের বিরাট কোহলির সঙ্গে হওয়া ঘটনা নেিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর। পার্থে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের  ম্যাচে নামার আগেই পার্থের হোটেলে একটি খারাপ ঘটনার স্বাক্ষী হয়েছিলেন বিরাট কোহলি। ম্যাচের দিন সকালে টিম হোটেলে বিরাট কোহলির ঘরের ছবি হঠাত্ই হোটেলের এক কর্মী সোশ্যাল সাইটে ছেড়ে দিয়েছিলেন। আর সেটা েদেখার পরই রীতিমত ক্ষুব্ধ হয়েছিলেন বিরাট কোহলি। তিনি নিজেই এরপর ক্ষোভ প্রকাশ করেছিলেন সোশ্যাল মিডিয়াতে।

অস্ট্রেলিয়ার মাটিতে এবার ভারতীয় দল পা রাখার পর থেকেই নানান ঘটনা সামনে আসতে শুরু করেছে। সিডনিতে টিম ইন্ডিয়ার সঙ্গে অভব্য আচরণ। সেইসঙ্গে প্র্যাকটিসের পর ঠান্ডা স্যান্ডুইচ নানান ঘটনাই এবার খবরের শিরোনামে উঠে এসেছিল। এরপর বিরাট কোহলির ব্যক্তিগত ঘরের ছবি সোশ্যাল মিডিয়াতে হঠাত্ই ভাইরাল করে দেএওয়ার ঘটনায় ক্রিকেট মহল জুড়ে শুরু হয়েছে হৈচৈ। এই ঘটনারই এবার তীব্র নিন্দা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর।

বিরাট কোহলির কাছে পার্থের হোটেলের তরফে ক্ষমা চাওয়া হয়েছে

নিরাপত্তা হীনতার কথাই শোনাযাচ্ছে সুনীল গাভাসকরের মধ্যে। শুধু তাই ব্যক্তিগত অধিকারের জায়গাতেও হস্তক্ষেপ হয়েছে বলে মনে করছেন তিনি। একজন ক্রিকেটারের ঘরের ছবি সোশ্যাল মিডিয়াতে এমনভাবে ছড়িয়ে দেওয়াটা একেবারেই ভাল চোখে দেখছেন না তিনি। বিরাট কোহলির সঙ্গে ঘটা এই ঘটনাকে আরও অনেক প্রাক্তন ক্রিকেটাররাও ভাল চোখে দেখছেন না। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে েই একই ব্যপার নিয়ে মুখ খুলেছিলেন খোদ ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও।

এই প্রসঙ্গে সুনীল গাভাসকর জানিয়েছেন, আমার মনে হয় হোটেলের রুমের এই ঘটনা একেবারই ব্যক্তিগত নিরাপত্তার জায়গায় হস্তক্ষেপ হয়েছে। একশো শতাংশ একজন ক্রিকেটারের সেই জায়গা রয়েছে। সেই জায়গায় কারোরই হস্তক্ষেপ একেবারেই কাম্য নয়। আমার মতে সেটা একেবারেই ঠিক কাজ নয়। যদিও সেই ভিডিও আমি দেখিনি, কিন্তু সেই ভিডিও সম্বন্ধে আমি শুনেছি। আমার মতে এমন কাজ করাটা একেবারেই উচিত্ হয়নি। ভুল হয়েছে যা হয়েছে।

অন্যদিকে বুধবার বাংলাদেশের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। অ্যাডিলেডে বাংলাদেশের ম্যাচের আগেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। আর তাতেই চিন্তা কিন্তু বেশ বেড়েছে। মঙ্গলবার অবশ্য ভারতীয় দলকে ইনডোরেই প্রস্তুতি করতে হয়েছে।

close whatsapp