দীর্ঘদিন টি২০ শিবিরে না থাকলেও প্রস্তুতিতে খামতি ছিল না, জানিয়েছেন মহম্মদ সামি
আপডেট করা - Nov 3, 2022 2:40 pm

গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপে শেষবার ভারতের হয়ে টি টোয়েন্টি ফর্ম্টে নেমেছিলেন মহম্মদ সামি। এরপর থেকে তাঁকে একদিন এবং টেস্ট দলেই বল হাতে দেখা গিয়েছে মহম্মদ সামিকে। কিন্তু জসপ্রীত বুমরার ছিটকে যাওয়াই এবার টি টোয়েন্টি বিশ্বকাপে মহম্মদ সামিকে সুযোগ করে দিয়েছে। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ১৫ জনেরক সদস্যের মধ্যে সুযোগ হয়নি এই তারকা ক্রিকেটারের। স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবেই দলে ছিলেন তিনি। প্রথমে তাঁর দলে সুযোগ না হওয়া নিেয়েও কম সমালোচনা হয়নি।
যদিও শেষপর্যন্ত ভারতীয় দলে সুযোগ হয়েছে মহম্মদ সামির। দেশের জার্সিতে পারফরম্যান্সও বেশ ভালভাবেই দেখাচ্ছেন তিনি। প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছিলেন মহম্মদ সামি। সেই ম্যাচেই সকলের নজর কেড়ে নিয়েছিলেন তিনি। আর তাতেই মহম্মদ সামির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল সকলে। এই মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপে চারটি বিশ্বকাপ খেলেছে ভারতীয় দল। সেখানেও কিন্তু বেশ সাফল্যের সঙ্গেই বোলিং করেছেন মহম্মদ সামি।
জসপ্রীত বুমরার পরিবর্তে এবার ভারতীয় শিবিরে এসেছেন মহম্মদ সামি
বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে হাড্ডহাড্ডি লড়াই হয়েছে ভারতের। সেখানে শুরুতে না পারলেও, পরের দিকে মহম্মদ সামি দুর্ধর্ষ বোলিং করেছিলেন।এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই ভারতীয় দলের প্রথম একাদশের সদস্য তিনি। বাংলাদেশের বিরুদ্ধেও বল হাতে প্রথম সাফল্যটা এসেছিল এই মহম্মদ সামির হাত থেকেই। দীর্ঘদিন টি টোয়েন্টি দলে না থাকলেও, তিনি যে সবসময়ই প্রস্তুতির মধ্যে ছিলেনএবং থাকে, তা বলতে কোনও দ্বিধা নেই এই তারকা ক্রিকেটারের।
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জয়ের পর মহম্মদ সামি জানিেয়েছেন, “দলে থাকি কিংবা না থাকি আমি সবসময়ই প্রস্তুতির মধ্যে থকি। আপনারা সকলেই আমার নানান সময়ে শেয়ার করা ভিডিওতে দেখেছেন যে কেমনভাবে আমি প্রস্তুতি চালিয়ে গিয়েছি”।
পাকিস্তানের বিরুদ্ধে মহম্মদ সামি দুরন্ত বোলিং পারফরম্যান্স দেখিয়েছিলেন। শুধু তাই নয় নেদারল্যান্ডসের বিরুদ্ধেও বল হাতে মহম্মদ সামি ছিলেন সফল। দসপ্রীত বুমরার পরিবর্তে তিনিই যেভারতীয়বোলিং লাইনআপের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। সেইভাবেই এগিয়ে চলেছেন মহম্মদ সামি। দীর্ঘদিন পর টি টোয়েন্টি শিবিরে ফিরলেও, মহম্মদ সামির বোলিংয়ের ধার এতটুকু কমেনি।
বাংলাদেশের বিরুদ্ধে জিতে কার্যত সেমিফাইনালের রাস্তা পাকা করে নিয়েছে ভারতীয় দল। এখন শুধুই টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর অপেক্ষায় রয়েছে ভারতীয় দল।