এশিয়া কাপ ২০২২: ফাইনাল – শ্রীলঙ্কা বনাম পাকিস্তান, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ
দুই দলের শেষ সাক্ষাতে শ্রীলঙ্কা ৫ উইকেটে জিতেছিল
আপডেট করা - Sep 10, 2022 4:19 pm

এশিয়া কাপ ২০২২-এর ফাইনাল ম্যাচে ১১ই সেপ্টেম্বর, রবিবার, দুবাইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। তিন দিনের মধ্যে এটি তাদের দ্বিতীয় ম্যাচ হবে কারণ শুক্রবার সুপার ফোরের শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল, এবং শ্রীলঙ্কা বিজয়ী হয়েছিল।
প্রথম ইনিংসে পাকিস্তানকে মাত্র ১২১ রানে সীমাবদ্ধ রাখার পর শ্রীলঙ্কান ব্যাটাররা বিশেষ ঝুঁকি ছাড়াই লক্ষ্যে পৌঁছে যায়। শ্রীলঙ্কা এই এশিয়া কাপে চারটি ম্যাচে টস জিতে চারবারই রান তাড়া করার সিদ্ধান্ত নেয় এবং সফল হয়। ফাইনালে তাদের প্রথমে ব্যাটিং করতে হলে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। অন্যদিকে, পাকিস্তান পরপর দুই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। ফলে তারা অতিরিক্ত সাবধানী থাকবে ফাইনালে।
পিচ রিপোর্ট
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাট করার জন্য ভালো ছয়। তবে গত দুই সপ্তাহ ধরে এখানে মোট ৯টি ম্যাচ হওয়ায় পিচ তার প্রাণবন্তভাবে হারিয়েছে এবং এখন বল মন্থর গতিতে আসছে। প্রথমে ব্যাটিং করা দল অন্তত ১৬০ রান করার লক্ষ্য নিয়ে নামবে।
শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা তাদের একাদশে খুব বেশী পরিবর্তন করবে না। আগের ম্যাচে প্রমোদ মাদুশাঙ্কাকে খেলালেও ফাইনালে তুলনামূলক অভিজ্ঞ আসিথা ফার্নান্ডো আবার ফিরে আসতে পারেন। এ ছাড়া আগের ম্যাচের একাদশের বাকি সদস্যদের ধরে রাখবে তারা।
সম্ভাব্য একাদশ: পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস (উইকেটকিপার), দানুষ্কা গুণাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা কারুণারাত্নে, মাহীষ থিকশানা, আসিথা ফার্নান্ডো, দিলশান মাদুশাঙ্কা।
পাকিস্তান
বাবর আজমের ফর্ম দলের প্রধান চিন্তার কারণ। রিজওয়ানকে অতিরিক্ত দায়িত্ব নিয়ে খেলতে হচ্ছে। এ ছাড়া মিডল অর্ডার এখনও অবধি খুব বেশী ধারাবাহিকতা দেখাতে পারেনি। ফলে হায়দার আলিকে ফাইনালে দেখা যেতে পারে। বিশ্রাম পাওয়া শাদাব খান ও নাসিম শাহ দলে প্রত্যাবর্তন করবেন।
সম্ভাব্য একাদশ: বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাখার জামান, খুশদিল শাহ, হায়দার আলি, আসিফ আলি, শাদাব খান, মহম্মদ নাওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, মহম্মদ হাসনাইন।
শ্রীলঙ্কা বনাম পাকিস্তান হেড-টু-হেড
ম্যাচ – ২২ | শ্রীলঙ্কা – ৯ | পাকিস্তান – ১৩
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০
টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার