“টি-টোয়েন্টি ফর্ম্যাটে স্পিনারদের ব্যবহার করার পদ্ধতিকে বদলে দিয়েছে আফগানিস্তান” – বিজয় দাহিয়া
টি-২০ বোলার র্যাঙ্কে প্রথম ১০-এ আছেন রশিদ ও মুজিব
আপডেট করা - Sep 3, 2022 11:01 am

প্রাক্তন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার বিজয় দাহিয়া ২রা সেপ্টেম্বর, শুক্রবার, বলেছেন যে আফগানিস্তান তাদের স্পিনার যেভাবে ব্যবহার করে তা টি-টোয়েন্টি ক্রিকেটে সাধারণত স্পিনারদের যেভাবে ব্যবহার করা হয় তার থেকে ভিন্ন। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চলমান এশিয়া কাপে আফগানিস্তান একটি শক্তিশালী বোলিং পারফরম্যান্সের সৌজন্যে দুটি ম্যাচেই জিতে তাদের গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে সুপার ফোরে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে।
২০২২-এ আফগানিস্তানের একটি দুর্দান্ত রেকর্ড রয়েছে। তাদের শেষ ১১টি টি-টোয়েন্টির মধ্যে আটটি জিতেছে, এবং বিশ্বের সেরা দলগুলির মধ্যে একটি হিসাবে আবির্ভূত হয়েছে। তারা রশিদ খান এবং মুজিব-উর-রহমানের মতো শীর্ষ-শ্রেণীর স্পিনারদের নিয়ে দল গড়েছে, যাঁরা আইসিসি টি-২০ বোলিং র্যাঙ্কিং-এর সেরা দশ বোলারদের মধ্যে রয়েছেন।
“টি-টোয়েন্টি ফর্ম্যাটে স্পিনারদের ব্যবহার করার পদ্ধতিকে বদলে দিয়েছে আফগানিস্তান,” ক্রিকট্র্যাকারে ‘ব্যাটব্রিক্স ৭ প্রেজেন্টস রান কি রাননীতি’ শোতে দাহিয়া বলেছেন। রশিদ, গত দুই বছরে, ২০টি টি-টোয়েন্টিতে ৬.২ ইকোনমি রেটে ২৬ উইকেট নিয়েছেন এবং ৪/৯ তাঁর সেরা পরিসংখ্যান। তিনি সম্প্রতি আইসিসি র্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে এসেছেন, এশিয়ার সর্বোচ্চ র্যাঙ্কের বোলার।
আইসিসি টি-২০ বোলার র্যাঙ্কিংয়ে ৩ নম্বরে রশিদ খান
টি-২০তে গত কয়েক বছরে মুজিবেরও একটি দুর্দান্ত রেকর্ডও রয়েছে। ১১ ম্যাচে ৬.১ ইকোনমি রেটে ১৮ উইকেট নিয়েছেন এবং ২০ রানে পাঁচ উইকেট তাঁর সেরা পরিসংখ্যান রয়েছে। তিনি সম্প্রতি শীর্ষ দশে উঠে এসেছেন এবং এখন নয় নম্বরে রয়েছেন। আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবিও সেরাদের একজন এবং বর্তমানে এই ফর্ম্যাটের এক নম্বর অলরাউন্ডার।
নবি গত দুই বছরে ৩১৪ রান করেছেন এবং ১৩ উইকেট নিয়েছেন। এশিয়া কাপ ২০২২-এ, মুজিব, রশিদ ও নবি সবাই দুটি করে ম্যাচ খেলেছেন এবং তাঁরা যথাক্রমে পাঁচ, তিন এবং দুই উইকেট নিয়েছেন। সুপার ৪-এর প্রথম ম্যাচে তারা ৩রা সেপ্টেম্বর, শনিবার, শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে। শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে একটি শুষ্ক ও রুক্ষ উইকেটে স্পিন খুবই কার্যকর হয় এবং আফগান স্পিনত্রয়ী আবারও আধিপত্য দেখাবেন বলে আশা করা যায়।