“টি-২০তে কোহলির ৩ নম্বরেই থাকা উচিত” – মত ভারতের টেস্ট দলের তিন নম্বরের
আফগানিস্তানের বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে কোহলি ৬১ বলে ১২২* করেন
আপডেট করা - Sep 9, 2022 6:52 pm

এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে তাঁর দুর্দান্ত সেঞ্চুরির পরে বিরাট কোহলির ওপেন করা উচিত বলে অনেকেই মতামত প্রকাশ করছেন। আন্তর্জাতিক সেঞ্চুরিতে তাঁর ৭১তম সেঞ্চুরি একজন ওপেনার হিসেবে এসেছে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে একজন ওপেনার হিসেবে তাঁর রেকর্ডও বেশ ভালো। তিনি টি-টোয়েন্টিতে ৯টি ইনিংসে ওপেন করেছেন এবং ৪০০ রান করেছেন। যদিও রোহিত শর্মা ও কেএল রাহুল ইতিমধ্যেই দলে থাকায় ওপেনিংয়ে বদল আসার সম্ভাবনা কম।
প্রাক্তন ভারতীয় আন্তর্জাতিক গৌতম গম্ভীর বিরাট কোহলিকে দিয়ে ওপেনিং করানোর ধারণার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন আগেই। শুক্রবার (৯ই সেপ্টেম্বর) চেতেশ্বর পূজারা সেই আলোচনায় যোগ দিয়ে তাঁর মতামত জানিয়েছেন। তাঁর মতে বিরাটের সত্যিই টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন নম্বরে ব্যাট করা উচিত।
“আমি মনে করি সে ৩ নম্বরে আছে, ঠিক আছে। সেটা সে প্রমাণ করেছে। আমার মনে হয় কেএল ও রোহিত ওপেনিং পার্টনার হিসেবে তারা ভালো জুটি গড়ে তোলে। সুতরাং, আমি মনে করি বিরাটের ৩ নম্বরে ব্যাটিং চালিয়ে যাওয়া উচিত এবং সে ৩ নম্বরে অনেক রান করেছে তাই এটি নিয়ে কোনও প্রশ্ন নেই,” ইএসপিএনক্রিকইনফো-এর সাথে একটি শোতে পূজারা বলেছেন।
সে তিন নম্বর পজিশনে একজন মাস্টার: রবিন উথাপ্পা
তিন নম্বর অবস্থানে বিরাট কোহলির প্রভাব নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। তাঁকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার হিসাবে বিবেচনা করা হয় এবং প্রায় তাঁর পুরো কেরিয়ার জুড়ে, তিনি তিন নম্বর পজিশনের মালিক। ভারতের প্রাক্তন আন্তর্জাতিক এবং বর্তমানে চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়, রবিন উথাপ্পাও মনে করেন যে কোহলির ব্যাটিং পজিশন নিয়ে এই আলোচনা বন্ধ করা উচিত।
“সে সেই অবস্থানে একজন মাস্টার। আমি মনে করি এই খেলাটিতে আত্মবিশ্বাসের গুরুত্ব অনেক বেশী, সে ওপেন করবে কি না সেই আলোচনার চেয়ে। তাই আমি মনে করি সে ব্যাটিং ওপেন করবে কিনা সেই পুরো আলোচনাটা বন্ধ করা উচিত। তার ৩ নম্বরে থাকা উচিত,” একই শোতে উথাপ্পা বলেছেন।
৩৬ বছর বয়সী যোগ করেছেন, “রাহুলকে ফর্মে ফিরে আসতে দেখা আমাদের জন্য খুব ভালো হবে। রোহিত যেভাবে স্ট্রাইক করছে, বিরাট যেভাবে ব্যাট করছে, সূর্য যেভাবে ব্যাট করছেন সেটা সত্যিই ভালো। তাই এটা সত্যিই বিপজ্জনক টপ অর্ডারের ইঙ্গিত দেয় এবং সবাই চায় যে ভারত বিশ্বকাপে খেলবে।”