বাবর আজমকে সরিয়ে টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষে মহম্মদ রিজওয়ান

Mohammad Rizwan
Mohammad Rizwan. (Photo by Francois Nel/Getty Images)

এশিয়া কাপে ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাচ্ছেন মহম্মদ রিজওয়ান। এশিয়া কাপ চলার মাঝেই আইসিসির তরফ থেকে পেয়ে গেলেন সেই পুরকষ্কারটা। পাকিস্তান অধিমায়ক বাবর আজমকে সরিয়ে টি টোয়েন্টিতে আইসিসির ক্রম তালিকায় শীর্ষস্থানে পংছলেন মহম্মদ রিজওয়ান। গতম্যাচে ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তারই পুরষ্কার পেলেন এবার। চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর ৪৮ ঘন্টার মধ্যেই আইসিসির টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় এক নম্বরে নিজের জায়গা করে ফেললেন এই তারকা ক্রিকেটার।

সুপার ফোরের প্রথম ম্যাচেই চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে নেমেছিল পাকিস্তান। সেই ম্যাচে ভারতকে হারানোর পাকিস্তানের প্রধান কারিগড়ই ছিলেন মহম্মদ রিজওয়ান। তিনি একাই করেছিলেন সেই ম্যেচে ৭১ রান। লড়াইটা তললেও, রিজওয়ানের সেই ইনিংসটাই যে পাকিস্তানের জয়ের রাস্তাটা গড়ে দিয়ে এসেছিল তা বলার অপেক্ষা রাখে না। চোট নিয়েও একচটা অসাধারণ লড়াই চালিয়েছিলেন রিজওয়ান। ম্যাচের সেরাতো হয়েই চিলেন। এবার আইসিসির টি টোয়েন্টি ক্রম তালিকাতেও শর্ষে উঠে এলেন তিনি।

ভারতের বিরুদ্ধে ৭১ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন মহম্মদ রিজওয়ান

এশি্য়া কাপ শুরু হওয়ার আগে পর্যন্ত সেই জায়গাটা ধরে রেখেছিলেন বাবর আজম। বরং এশিয়াকাপের মঞ্চে লড়াইটা ছিল এবার বাবর ও সূর্যকুমার যাদবের মধ্যে। যেভাবে সূর্য খেলছিলেন তাঁর সামনেই ছিল শীর্ষস্থানে পৌঁছনোর লক্ষ্যটা। কিন্তু সমস্ত হিসাবটা বদলে দিয়েছে সুপার ফোরের ভারত বনাম পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচে মহম্মদ রিজওয়ানের একটা অসাধারণ ইনিংস। আর তাতেই চূড়ান্ত সাফল্য পেয়েছেন তিনি।

এবারের এশিয়া কাপে শুরু থেকেই দুর্ধর্ষ ফর্মে ছিলেন মহম্মদ রিজওয়ান। পরপর দুই ম্যাচে অর্ধশতরান পেয়েছিলেন তিনিষ হংকংয়ের বিরুদ্ধে খেলেছিলেন বিধ্বংসী  ৫৭ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস। সেই ম্যাচ পাকিস্তান জিতেছিল ১৫৫ রানে। শুধু তাই নয় ভারতের বিরুদ্ধেও মহম্মদ রিজওয়ান ৭১ রান করে ম্যাচের সেরার শিরোপা নিয়ে নিয়েছিলেন। এছাড়া এই মুহূর্তে এশিয়া কাপে সর্বোচ্চ রানের মালিকও মহম্মদ রিজওয়ান।  সেই বিচারেই পয়েন্টের নীরিখে আইসিসির টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন এই তারকা ক্রিকেটার।

তার আগে বাবর আজম ছিলেন এই জায়গায়। নিজের দলের অধিনায়ককেই তাঁর আসন থেকে সরিয়ে দিয়েছেন এবার মহম্মদ রিজওয়ান। এই মুহূর্তে এশিয়া কাপে তিন ম্যাচ খেলে মহম্মদ রিজওয়ানের রান রয়েছে ১৯২। তাঁর পরেই রয়েছেন বিরাট কোহলি। বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে পাকিস্তান। তার আগেই এই সুখবর পেয়ে গিয়েছেন মহম্মদ রিজওয়ান।

close whatsapp