শূন্য রানেই সাজঘরে ফিরলেন বিরাট কোহলি, সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হৈচৈ

Virat Kohli
Virat Kohli. ( image source: twitter )

মঙ্গলবার এশিয়া কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছে ভারতীয় দল। আর সেই ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। চার বল খেলে মাত্র শূন্য রানেই সাজঘরে ফিরে গিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। আর সেই পারফরম্যান্স দেখার পরই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে হৈচৈ। পরপর তিন ম্যাচে বিরাট কোহলি ভারতীয়দলের হয়ে সর্বোচ্চ রান পেয়েছিলেন। কিন্তু সেই বিরাট কোহলি এদিন মদুসঙ্কার সামনে মাথা তুলে দাঁড়াচেই পারলেন না। ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন।

পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচেই ৬০ রানের ইনিংস খেলেছিলেন প্রাক্তন বারত অধিনায়ক। যদিও ভারত পাকিস্তানের বিরুদ্ধে জিততে পারেনি সেই ম্যাচ। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে নেমেছে ভারতীয় দল। ফাইনালের রাস্তা খোলা রাখতে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই হবে ভারতকে। আর সেই ম্যাচেই শুরুটা বেশ ভয়াভহভাবেই করল টিম ইন্ডিয়া। লোকেশ রাহুল এদিনও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। মাত্র ৬ রানে সাজঘরে ফিরেছেন তিনি। তারপরই মাঠে এসেছিলেন বিরাট কোহলি।

চার বল খেলে শূন্য রান করেছেন বিরাট কোহলি

মাদুসঙ্কা শুরু থেকেই বিরাট কোহলির বিরুদ্ধে ছিলেন বিধ্বংসী মেজাজে। প্রথম বলটা ওয়াইড হয়ে গেলেও, দ্বিতীয় বলে আর শেষরক্ষা হয়নি। বিরাটের উইকেট উড়িয়ে দেন  মাদুসঙ্কা। আর প্রাক্তন ভার অধিনায়কের এমন পারফরম্যান্স দেখার পর ভারতীয় সমর্থকরা রীতিমত চমকে উঠেছিলেন। সেটা দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বিরাট কোহলিকে নিয়ে নানান কথাবার্তাও শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
https://twitter.com/Hubaib88574948/status/1567157003444752384


https://twitter.com/mairyrajput/status/1567156689941430272
https://twitter.com/Malik_Hun_Yarr/status/1567161071341027328

দীর্ঘদিন রান না পাওয়ার পর এশিয়া কাপে ফিরেছিলেন বিরাট কোহলি। এই মঞ্চে তাঁর দিকেই তাকিয়েছিলেন সকলে। পরপর তিন ম্যাচেই বিরাট কোহলির ব্যাটে রান দেখে স্বস্তি পেয়েছিলেন সকলে। বিশেষ করে সেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছিল বড় রানের ঝলক। এদিন লোকেশ রাহুল ফিরে যাওয়ার পর ফের একবার সকলের নজর ছিল সেই প্রাক্তন ভারত অধিনায়কের দিকেই।

কিন্তু বিরাট কোহলি হতাশা ছাড়া আর কিছুই এদিন দিতে পারেননি। এই নিয়ে ভারতের হয়ে টি টোয়েন্টি ফর্ম্যাটে ৪ বার শূন্য রান করে সাজঘরে ফিরে গিয়েছেন তিনি।  বিরাট কোহলি যখন সাজঘরে ফেরেন সেই সময় ভারতের রান ছিল ২ ুইকেটে ১৩ রান। যদিও পরের দিকে সেই জায়গা থেকেই অবশ্য হাল ধরেছিলেন রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব।

close whatsapp