কোন পথে এশিয়া কাপের ফাইনালে ভারত

Virat Kohli
Virat Kohli. ( imag source: twitter )

এশিয়া কাপে যাত্রাটা জয় দিয়ে শুরু করেলও সুপার ফোরের ম়ঞ্চেই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়রথ থেমে গিয়েছে। আর তাতেই খানিকটা হলেও চিন্তা বেড়েছে ভারতীয় দলের অন্দরমহলে। ফাইনালে পৌঁছতে হলে এখন ভারতকে সুপার ফোরের পরপর দুটো ম্যাচই জিততে হবে। সেই লক্ষ্যেই মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচই এখন ভারতের সামনে সবচেয়ে গুপরুত্বপূর্ণ। ফাইনালের রাস্তা খোলা রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে জেতার পরও যে ভারতীয় দল একেবারে স্বস্তিতে থাকবে তা বলা যায়না। কারণ নিজেদের জয়ের পাশাপাশি অন্য ম্যাচগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে ভারতকে। পাকিস্তানের বিরুদ্ধে হারটাই যেন সমস্ক হিসাব নিকাশ বদলে গিয়েছে এবারের এশিয়া কাপে। শেষ দুই ম্যাচে শ্রীলঙ্কা দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছে। বাংসাদেশ এবং আফগানিস্তানের বিরুদ্ধে অসাধারণ টিম গেমের প্রদর্শনে ম্যাচ জিতে নিয়েছে শ্রীলঙ্কা বাহিনী। ভারতের বিরুদ্ধে নামার আগে যে শ্রীলঙ্কার আত্মবিশ্বাস তুঙ্গে তা বলাই বাহুল্য।

পরপর দুই ম্যাচ জিুতলেই য়ে ভারত সরাসরি ফাইনালে পৌঁছে যাবে তা কিন্তু বলা যায়না। অন্যদিকে শ্রীলঙ্কা ভারতের বিরু্দ্ধে যদি হারে, এরপরই তারা খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচ যদি আবার শ্রীলঙ্কা জিতে যায়, সেক্ষেত্রে তাদের পয়েন্টও হয়ে যাবে ৪। আবার পাকিস্তানও দুই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হয়ে দাঁড়াবে ৪। সেই পরিস্থিতিতে নেট রান রেটের বিচারেই ফাইনালের দুই দলের নির্বাচন হবে। অর্থাত্। ভারতকে যে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দুই দলের বিরুদ্ধেও বড় রান রেট অথবা অনেক বেশী উইকেটে জিততে হবে তা বলাই বাহুল্য।

তবে শ্রীলঙ্কা যদি ভারত ও পাকিস্তান দুই দলের কাছই হারে সেক্ষেত্রে চিত্রটা অন্যরকম হতেই পারে। সেক্ষেত্রে ভারত ও পাকিস্তান প্রথম দুই দল হিসাবে ফাইনালে পৌঁছে যাবে। এশিয়া কাপের সুপার ফোরে এখনও পর্যন্ক মাত্র দুটো ম্যাচই খেলা হয়েছে। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ।

তিনটি দল দুটো ম্যাচ জিতলে নেট রান রেটেই হবে বিচার

পাকিস্তান – ৪ পয়েন্ট (৩ ম্যাচ)

শ্রীলঙ্কা – ৪ পয়েন্ট (৩ ম্যাচ)

ভারত – ৪ পয়েন্ট (৩ ম্যাচ)

আফগানিস্তান – ০ পয়েন্ট (৩ ম্যাচ)

ভারত দুই ম্যাচ জিতলে এবং পাকিস্তান সবকটি ম্যাচ জিতলে পয়েন্ট তালিকা যা হবে

পাকিস্তান – ৬ পয়েন্ট(৩ ম্যাচ)

ভারত – ৪ পয়েন্ট (৩ ম্যাচ)

শ্রীলঙ্কা – ২ পয়েন্ট (৩ ম্যাচ)

আফগানিস্তান – ০ পয়েন্ট (৩ ম্যাচ)

দ্বিতীয় হিসাব অনুযায়ী সুপোর ফোরের পয়েন্ট টেবিল যদি এমনটাই দাঁড়ায় তবে ভারতীয় দলের ফাইনাল কার্যত পাকা। কিন্তু কাগজ কলমের হিসাব সবসময় বাইশ গজে মেলে না। মঙ্গলবার ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের ওপর যে অনেককিছু নির্ভর করছে তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp