“এই সমস্ত টুইট দেখে হাসছি” – ক্যাচ মিসের জন্য সমালোচিত হওয়ার পর বাবা-মার সামনে মুখ খুললেন অর্শদীপ

ভুল থেকে শিক্ষা নিতে চাইছেন অর্শদীপ

Arshdeep Singh
Arshdeep Singh. (Photo by David Rogers/Getty Images)

চলমান এশিয়া কাপে অর্শদীপ সিং বর্তমানে সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু। রবিবার, যখন রোহিত শর্মা ও তাঁর সতীর্থরা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল, তখন ২৩ বছর বয়সী এমন একটি ঘটনায় জড়িয়ে পড়েন যার জন্য তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়। পাকিস্তান ১৮২ রান তাড়া করতে নেমে যখন তাদের ১৫ বলে ৩১ রান দরকার ছিল তখন তরুণ অর্শদীপ একটি সহজ ক্যাচ ফেলে দেন আসিফ আলির। মেন ইন গ্রিন সেই সুযোগ কাজে লাগিয়ে রের ১৩ ডেলিভারিতে খেলাটি ভারতের হাত থেকে সরিয়ে নেয়।

অর্শদীপ ক্যাচটি ধরলে ভারতের জয়ের সম্ভাবনা আরও বাড়ত। তবে ভারত হেরে যাওয়ায় এখন যাবতীয় সমালোচনা ধেয়ে আসছে তাঁর দিকে। বাঁ-হাতি পেসারকে নির্মমভাবে কটুক্তি করা হয়েছিল এবং ম্যাচের ভিলেন হিসাবে চিত্রিত করা হয়েছিল। এমনকি তাঁর উইকিপিডিয়া পেজেও এডিট করে কুরুচিকর শব্দ লেখা হয়েছিল। 

সে আমাদের বলেছে যে সে ভারতের জয়ে অবদান রাখার জন্য উন্মুখ: অর্শদীপ সিংয়ের বাবা

পুরো পর্বটি অর্শদীপের বাবা-মাকেও হতাশ করেছে। দর্শন সিং এবং বলজিৎ কউর তাঁদের ছেলেকে দেশের হয়ে খেলতে দেখতে দুবাইয়ে ছিলেন। তা ছাড়া, প্রথমবারের মতো স্টেডিয়ামে বসে ছেলের খেলা লাইভ দেখছিলেন তাঁরা।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে কথা বলার সময়, দর্শন বলেছেন, “একজন অভিভাবক হিসাবে এটি সত্যিই খারাপ লাগছে। তার বয়স মাত্র ২৩। আমি ট্রল সম্পর্কে বেশী কিছু বলতে চাই না। সবার মুখ বন্ধ করা যায় না। ভক্ত ছাড়া খেলা হয় না। কেউ কেউ আছে যারা যাই হোক না কেন সব সময় পাশে থাকে এবং কেউ কেউ আছে যারা কিছুই হজম করতে পারে না। কিন্তু দিনের শেষে একটাই দল জিততে পারে।”

চণ্ডীগড় ফিরে যাওয়ার আগে, দর্শন ও বলজিত তাঁদের ছেলের সাথে কথা বলেছিলেন। তাঁদের মতে, অর্শদীপ ঘটনাটিকে একটি শিক্ষা হিসেবে নিয়েছেন যা তাঁকে আসন্ন চ্যালেঞ্জের জন্য অনুপ্রাণিত করবে। “সে এটাই বলেছিল, ‘আমি এই সমস্ত টুইট এবং বার্তায় হাসছি। আমি শুধুমাত্র এটা থেকে ইতিবাচক দিকটি দেখব। এই ঘটনা আমাকে আরও আত্মবিশ্বাস দিয়েছে’”, বলেছেন ভারতীয় ক্রিকেটারের বাবা।

অর্শদীপের মা বলজিৎ বলেন, “অর্শদীপ আমাদের বলেছে যে পুরো ভারতীয় দল তাকে সমর্থন করছে।” বোলারের বাবা-মা সংযুক্ত আরব আমিরাতে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ যদি ভারত ফাইনালে ওঠে। “যদি ভারত ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে, আমরা দুবাইয়ে থাকব। ভারত এশিয়া কাপ জিতলে আমরা সেখানে থাকতে চাই। অর্শদীপ আমাদের বলেছে যে সে ভারতের জয়ে অবদান রাখার জন্য উন্মুখ,” দর্শন বলেছেন।

close whatsapp