অধিনায়ক রোহিত শর্মার প্রশংসায় প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান
আপডেট করা - Sep 5, 2022 10:01 pm

এশিয়া কাপের সুপার ফোরের পর্বে পাকিস্তানের কাছে ভারত হেরে গিয়েছে ঠিকই, কিন্তু অধিনায়ক রোহিত শর্মা কিন্তু মন জিতে নিয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান পাঠানের। এসিয়া কাপের মঞ্চে রোহিত শর্মার নেতৃত্ব দেওয়ার দক্ষতায় মুগ্ধ হয়েছেন ইরফান পাঠান। যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে শেষপর্যন্ত বোলারদের সঠিক ভাবে তিনি ব্যবহার করে গিয়েছেন এবং তাপের মুখে যেভাবে সবকিছু সামলাচ্ছিলেন, তা দেখার পরই অধিনায়ক রোহিত শর্মায় আপ্লুত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।
গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইেটে হেরে গিয়েছিল ভারতীয় দল। প্রথমে ব্যাটিং করে ভারত কিন্তু পাকিস্তানের সামনে বড় রানের লক্ষ্যই দিয়েছিল। ১৮২ রানের লক্ষ্য চিল পাকিস্তানের সামনে। যদিও মহম্মদ রিজওয়ান ও মহম্মদ নাওয়াজের পার্টনারশিপটাই গোটা ম্যাচেপ চিত্রটা বদলে দিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত রোহিত শর্মার নেতৃত্বে লড়াইটা যেভাবে ভালত চালাতে পেরেছিল তার প্রশংসা ইরফান পাঠান না করে পারছেন না। বিশেষ করে বোলারদের সুচারুভাবে পরিচালনার দক্ষতাটাই।
পাকিস্তানের বিরুদ্ধে ২৮ রানেই থামতে হয়েছিল রোহিত শর্মাকে
ইরফান পাঠানের মতে একজন অধিনায়কের দক্ষতা বোঝার সবচেয়ে ভাল জায়গা হল চপের মুখে বোলারদের কেমনভাবে তিনি ব্যবহার করছেন। পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু সেটাই করে গিয়েছেন রোহিত শর্মা। রবি বিষ্ণইকে ব্যাবহার করে যেভাবে বাবর আজমের মতো উইকেট তিনি তুলে নিয়েছিলেন সেটা সকলকে অবাক করে দিয়েছিল। আবার শেষের দিকে তেমনভাবেই হার্দিককে ব্যবহার করে ফিরিয়ে দিয়েছিলেন মহম্মদ রিজওয়ানকে। একইরকমভাবে রবি বিষ্ণোইকে ব্যবহার করে আসিফ আলিকেও প্রায় তুলেই নিয়েছিলেন রোহিত শর্মা।
যদিও শেষপর্যন্ত তা হয়নি। কিন্তু রোহিত শর্মার নেতৃত্বের দক্ষতা মুগ্ধ করেছে ইরফান পাঠানকে। তিনি জানিয়েছেন, “একজন অধিনায়কের সবেয়ে বড় পরীক্ষার জায়গা হল বোলারদের তিনি কেমনভাবে ব্যবহার করেন। বিশেষ করে বোলাররা যখন নতুন হয় এবং রান ডিফেন্ড করা হয়। এই দুটো সময়েই সবকিছু ঠিকভাবে বোঝা যায় এবং সেই সময় দেখার পরই বলতে পারছি যে রোহিত শর্মা একজন অসাধারণ অধিনায়ক। তিনি বোলারদের যথেষ্ট ভালবাবে ব্যবহার করেছেন এবং জানেন যে কোন সময়ে কাকে ব্যবহার করা যায়”।
একইসঙ্গে ভারতীয় দলের ঘুরে দাঁড়ানোর ব্যপারেও আশাবাদী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। এই মুহূর্তে ভারতীয় দলে নেই জসপ্রীত বুমরাহ এবং হর্ষল পটেল। সেই দুই তারকা ফিরে এলেই যে ভারতীয় দল আরপও শক্তিশালী হয়ে উঠবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডি্য়া। ফাইনালের দড়জা খোলা রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে ভারতকে।