পাকিস্তানের বিরুদ্ধে কেএল রাহুলের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, মত আকাশ চোপড়ার
আপডেট করা - Sep 3, 2022 3:23 pm

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেজয় দিয়ে যাত্রা শুরু করেছিল ভারত। যদিও সেই ম্যাচে লোকেশ রাহুলকের ব্যাট থেকে এক রানও দেখা যায়নি। শূন্য রানেই সাজঘরে ফিরেছিলেন তিনি। হংকংয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে লোকেশ রাহুল ব্াটে রান পেলেও, তাঁর হাত থেকে কিন্তু সেভাবে বড় রানের ঝলক দেখা যায়নি। এশিয়াকাপের মঞ্চে সেটা যে একটা বড়সড় চিন্তার কারণ তা বলাই চলে। আগামী রবিবার ফের একবার ভারত ও পাকিস্তান মুখোমুখি। সেখানেই লোকেশ রাহুলের ব্যাট থেকে বড় রান পাওয়াটা ভারতের কি ফ্যাক্টর হবে বলেই মনে করছেন আকাশ চোপড়া।
এবারের আইপিএলে লোকেশ রাহুল দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে তাঁর ব্যাট থেকেই এসেছিল এবার জোড়া শতরান। শুধু তাই নয় তিনি একমাত্র ভারতীয় হিসাবে এবারের আইপিএলে ৫০০ রানের গন্ডী পেড়িয়েছিলেন। কিন্তু দেশের জার্সিতে মাঠে নামার আগেই বড়সড় ধাক্কাটা লেগেছিল টিম ইন্ডিয়ার শিবিরে। চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল।
পকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে শূন্য রান করেছিলেন কেএল রাহুল
প্রায় আড়াই মাস ভারতীয় দলের বাইরে ছিলেন লোকেশ রাহুল। চোট সারিয়ে ওঠার পরই আবার করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁকে খেলানোর কথা চললেও, করোনার কারণে ছিটকে সেই সিরিজেও নামতে পারেননি লোকেশ রাহুল। এশিয়া কাপের দলে তাঁকে রেখা হলেও, তার আগে লোকেশ রাহুলকে জিম্বাবোয়ে সফরেই দেখে নিতে চেয়েছিল ভারতীয় দল। সেখানে অধিনায়ক হিসাবে নেমেছিলেন লোকেশ রাহুল। যদিও জিম্বাবোয়ের বিরুদ্ধে ব্যাটে রান পাননি তিনি।
এরপরই এশিয়া কাপের মঢ্চে নেমেছেন ভারতের সহ অধিনায়ক। সেখানেও কিন্তু সেই একই চিত্র দেখা যাচ্ছে। সামনে ফের একবার ভারতীয় দলের মুখোমুখি পাকিস্তান। সেখানে লোকেশ রাহুলের ব্যাটে রান আসাটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কথাই বলছেন আকাশ চোপ়ড়া। তিনি জানিয়েছেন, ভারতীয় দলে লোকেশ রাহুলের পারফরম্যান্সের সঙ্গে আইপিএলের পারফরম্যান্স নিয়ে খানিকটা সংশয়ে পড়ে যাচ্ছেন সমর্থকরা। ভারতীয় দলের হয়ে যখন তিনি খেলেন, সেই সময় কিন্তু তাঁর স্ট্রাইকরেট যথেষ্ট ভাল থাকে। আমি মনে করি রবিবার পাকিস্তানের বিরুদ্ধে লোকেশ রাহুলের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
গত ম্যাচেই হংকংকে হারিয়ে এসিয়া কাপের সুপার ফেরো জায়গা পাকা করেছে পাকিস্তান। গ্রুপ পর্বের থেকে এই পর্বের ম্যাচ য়ে অন্যরকমই হবে সে ব্যপারে কোনও সন্দেহ নেই আকাশ চোপড়ার। এই বিষয় নিয়েই এখন জল্পনা তুঙ্গে। শেষপর্যন্ত কী হয় সেটাই েখন দেখার।