সঠিক কম্বিনেশনের অভাবই ভারতের ব্যর্থতার জন্য দায়ী, মনে করছেন ওয়াসিম জাফর
আপডেট করা - Sep 7, 2022 9:32 pm

পাকিস্তানের পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও খারাপ পারফরকম্যান্স। তার জেরেই এবারের মতো এশিয়া কাপের ফাইনালে পৌঁছনোর আশা কার্যত শেষ ভারতীয় দলের। আফগানিস্তান ম্যাচের ওপরই ভারতের সূক্ষ সুযোগ নির্ভর করছে। কিন্তু সেই সম্ভাবনাও খুবই কম বলেই মনে করছেন সকলে। এমন পরিস্থিতিতেই ভারতীয় দলের হারের কারণ নিয়ে পর্যালোচনা করলেন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। এবারের এশিয়া কাপে নকি সঠিক টিম কম্বিনেশনের অভাবই ভারতীয় দলের হারের প্রধান কারণ, মনে করেন ওয়াসিম জাফর।
এশিয়া কাপে শুরুটা ভাল করলেও, সুপার ফোরে পৌঁছনোর পরই তাল কাটে ভারতের। রবীন্দ্র জাদেজার ছিটকে য়াওয়ার পরই ভারতীয় দল বেশ এলোমেলো হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। পাকিস্তান থেকে শ্রীলঙ্কা, দুই দলের বিরুদ্ধেই ভারতীয় দলে ছিল একাধিক পরিবর্তন। কিন্তু তাতে ভাগ্য বদলায়নি রোহিত শর্মাদের। বরং পরপর দই ম্যাচে হেরে এশিয়া কাপ থেকেই কার্যত ছিটকে গিয়েছে তারা। দলের কম্বিনেশনের এই অভাবটাকেই এশিয়া কাপের এমন ফলাফলের জন্য দায়ী করেছেন ওয়াসিম জাফর।
এশিয়া কাপের ভারতের ব্যর্থতার কারণ খুঁজলেন ওয়াসিম জাফর
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে ছিল একটি পরিবর্তন। রবি বিষ্ণোইয়ের পরিবর্তে দলে এসেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। বাকি পাকিস্তানের বিরুদ্ধে খেলানো দলই বহাল রেখেছিল ভারতীয় দল। কিন্তু এই ম্যাচেও টিম ইন্ডিয়ার টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। রোহিত শর্মা রান না পেলে, ভারত ১৫০ রানের গন্ডী টপকাতে পারত কিনা তা নিয়েও সন্দেহ ছিল। সেইসঙ্গে বোলাররাও তেমন পারফরম্যান্স দেখাতে পারেননি। বিশেষ করে ভারতীয় দলের পেসাররা ব্যর্থই হয়েছিলেন।
এই প্রসঙ্গেই ওয়াসিম জাফর জানিয়েছেন, “এই দলের যথেষ্ট দক্ষতা রয়েছে। এটা জসপ্রীত বুমরার অনুপস্থিতি কিংবা হর্ষল পটেলের বাইরে থাকার জন্যও হয়নি। রবীন্দ্র জাদেজার চোট পেয়ে ছিটকে যাওয়ার জন্যও হয়নি। এখানে সঠিক কম্বিনেশনেই দলকে খেলানো হয়নি অথবা এমন চাপের মুহূর্তে ভারতীয় দলের ভাল খেলতে পারছেন না”।
তিনি আরও জানিয়েছেন, “শীঘ্রই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল বাছা হবে। সেখানে কোন কম্বিনেশনে দল খেলবে । সেখানে কী মহম্মদ সামি, দীপক চাহার এবং দীনেশ কার্তিকদের অবস্থান কী” ?
এশিয়া কাপের পরে ভারতীয় দলের সামনে রয়েছে দুটো সিরিজ। ঘরের মাঠে আগামী ২০ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারতীয় দল। এরপরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ রয়েছে তাদের। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের শেষ পরীক্ষা নীরিক্ষাকরার যে এটাই একমাত্র সুযোগ তা বলার অপেক্ষা রাখে না। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল কেমন হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।