নিউজিল্যান্ডকে হারাতে পন্থকে শেষ পর্যন্ত থাকতে হবে: আকাশ চোপড়া

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Facebook)

আজকের ম্যাচেই কার্যত ঠিক হয়ে যাবে গ্রুপ বি থেকে কোন কোন দল সেমিফাইনাল খেলবে। কিন্তু তার আগেই সেমিফাইনাল কোন কোন দল খেলবে তা নিয়ে ভবিষ্যৎবাণী করলেন কিংবদন্তী ক্রিকেটার শেন ওয়ার্ন। তাঁর মতে, গ্রুপ এ থেকে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলবে। আর গ্রুপ বি থেকে ভারত এবং পাকিস্তান সেমিফাইনালে পৌঁছবে। তবে আজকের ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে ঋষভ পন্থকে শেষ পর্যন্ত থাকতেই হবে। অন্তত এমনটাই মত ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার।

আকাশ চোপড়ার মতে, ‘সত্যি কথা বলতে, হার্দিক ফর্মে নেই। আমরা সবাই আশা করছি সে ফর্মে ফিরবে। কিন্তু এখনও পর্যন্ত তিনি ভালো কোনও ফর্ম দেখাতে পারেননি। তাই ২০তম ওভার পর্যন্ত ঋষভ পন্তকে সেখানে থাকতে হবে। আপনি যদি তার ব্যাটিংয়ের দিকে তাকান তাহলে ডেথ ওভারে তার চেয়ে ভালো বিকল্প আপনার কাছে নেই। সূর্যকুমার যাদব আছেন, কিন্তু তিনি একজন টপ-অর্ডার ব্যাটার। সুস্পষ্ট কারণে, তিনি টপ অর্ডারে ব্যাট করেন। তাই পন্ত ভারতের এক্স-ফ্যাক্টর এবং শেষ পর্যন্ত তাকে ব্যাট করতে হবে।’

অন্যদিকে, নিজের টুইটারে শেন ওয়ার্ন, জানিয়েছেন, ‘আমি এখনও বিশ্বাস করি যে দলগুলি প্রতিটি গ্রুপের শীর্ষে থাকবে এবং এটিকে অতিক্রম করবে তাদের দেখতে এইরকম হবে, এছাড়াও সেমি এবং ফাইনাল… (1.ইংল্যান্ড 2. অস্ট্রেলিয়া) (1. পাকিস্তান 2. ভারত) সেমিফাইনাল হবে ইংল্যান্ড বনাম ভারত ও অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান। ফাইনাল খেলা হবে ভারত বনাম পাকিস্তান অথবা ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।’

তবে আজকের ম্যাচে যদি হার্দিক পাণ্ডিয়া প্রথম একাদশে থাকে, তাহলে সব নজর ওই দিকেই থাকবে হার্দিক কতটা কি করতে পারেন! কারণ, আজকের ম্যাচ হার মানে টি ২০ বিশ্বকাপ থেকে বিদায়।

close whatsapp