টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে দীনেশ কার্তিককে রাখার পরামর্শ ব্র্যাড হগের

Dinesh Karthik
Dinesh Karthik. (Image Source: Twitter)

এশিয়া কাপের মঞ্চে মূল পরীক্ষা নীরিক্ষা। এরপরই টি টোয়েন্টি বিশ্বকাপের ম়্চে নামবে ভারতীয় দল। আর সেই প্রতিযোগিতায় নামার আগেই ভারতীয় দলের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রাক্তন অজি তারকা বোলার ব্র্যাড হগের। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ঋষভ পন্থের তেকে দীনেশ কার্তিককেই প্রতম একাদশের খেলানোর জন্য এগিয়ে রাখছেন প্রাক্তন অজি স্পিনার ব্র্যাড হগ। তাঁর মতে ভা্রতীয় দরলে বিশ্বকাপের মঞ্চে একজন ফিনিশার চাই।যে ভূমিকাটা দীনেশ কার্তিক অনেক ভালভাবে পালন করতে পারবেন।

বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় এই প্রসহ্গে নিজস্ব বক্.ব্যজানিয়েছেন ব্র্যাড হগ। সেখানেই তিনি বলেছেন যেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ঋষভ পন্থের জায়গায় দীনেশ কার্তিককেই প্রথম একাদশে খেলানো উচিত্। কারণ ভারতীয় দজলের টপ অর্ডারের ক্রিকেটারদের দক্ষতা সকলেরই জানা রয়েছে। সেক্ষেত্রে বড় রান তাড়া করা কিংবা বড় রান করার জন্য একজন যোগ্য ফিনিশারকে চাই। আর সেই কাজটা দীনেশ কার্তিকই করতে পারবেন।

এশিয়া কাপের শুরু থেকেই ভারতের প্রথম একাদশে রয়েছেন দীনেশ কার্তিক

শুধু তাই নয়. দীনেশ কার্তিক এমন একজন ক্রিকেটার যিনি প্রথম বল থেকেই আক্রমণাত্মক মেজাজে ক্রিকেট খেলতে পারেন। সেইসঙ্গে উইকেট কিপিংয়েও দীনেশ কার্তিকের যথেষ্ট দক্ষতা রয়েছে। সব মিলিয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঋষভ পন্থের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন দীনেশ কার্তিক। শুধুমাত্র তাই নয়, এশিয়া কাপেও কিন্তু প্রথম ম্যাচে ঋষভ প্নথকে না খেলিয়ে দীনেশ কার্তিককেই খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

নিজের ভিডিওতে ব্র্যাড হগ জানিয়েছেন, “ঋষভ পন্থ অবশ্যই একজন ভাল ক্রিকেটার। তিন যেমন পায়ের ব্যাবহার ভালভাবে করতে পারেন, তেমন সুইপ শটও খেলতে পারেন। অন্যদিকে দীনেশ কার্তিক সুইপ শটের ওপরই জোর দেন বেশী। কিন্তু শেষ চার ওভারে, সেখানেই দীনেশ কার্তিক অনেক এগিয়ে। সেই মুহূর্তে যেকোনও ধরণের শট খেলতে পারেন দীনেশ কার্তিক। শুধুমাত্র তাই নয় পিচের দুই প্রান্তেও তিনি সমান সাবলীল। এছাড়া সেই জায়গায় ফ্রন্টফুট ও ব্যাক ফুটেও যথেষ্ট দক্ষ দীনেশ কার্তিক”।

এবারের আইপিএলে দীনেশ কার্তিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। বহু ম্যাচেই ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এমনকী ভারতীয়দলের জার্সিতেও দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই একই ভূমিকায় দেখা গিয়েছে এই তারকা উইকেটকিপার ব্যাটারকে। এই সমস্ত কিছু দেখার পরই দীনেশ কার্তিককে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম একাদশে রাখার পরামর্শ দিচ্ছেন ব্র্যাড হগ।

এবারের এশিয়া কাপের শুরুতেই কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত সকলকে চমকে দিয়েছিল। ঋ।ভ পন্থকে না কেলিয়া পাকিস্তানের বিরুদ্ধে খেলানো হয়েছিল দীনেশ কার্তিককে। হংকংয়ের বিরুদ্ধও প্রথম একাদশে ছিলেন দীনেশ কার্তিক। বিশ্বকাপেও কী তিনিই এগিয়ে রয়েছেন, শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা।

close whatsapp