তাঁর জীবনে মহেন্দ্র সিং ধোনির অবদান অনস্বীকার্য, জানিয়েছেন হার্দিক পান্ডিয়া
আপডেট করা - Aug 31, 2022 6:19 pm

চোট সারিয়ে দীরঘ ছয় মাস পর ফের জাতীয় দলের জার্সিতে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। আইপিএলে সাফল্য পায়াপ সময় থেকেই হার্দিক পান্ডিয়ার মুখে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কথা শোনা গিয়েছিল। এশিয়া কাপেও দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধেও হার্দিক পান্ডিয়ার হাত ধরেই জিতেছিল ভারত। এবার হংকংয়ের বিরুদেধে নামার পালা। সেই ম্যাচে নামার আগেও হার্দিক পান্ডিয়ার মুখে মহেন্দ্র সিং ধোনি কথা। হার্দিকের উত্থানের পিছনে ধোনির অবদান সম্বম্ধেই মুখ খুললেন তিনি।
২০২১ ালের টি টোয়েন্টি বিশ্বকাপে শেষবার ভারতীয় দলের জার্সিতে নেমেছিলেন হার্দিক পান্ডিয়া। সেই প্রতিযোগিতায় চূড়ান্ত ব্যর্থ হতে হয়েছিল তাঁকে। কোমড়ের সমস্যার জন্য টানা দু বছর সমানোচনার স্বীকার ছিলেন তিনি। বিশ্বকাপের পর তো সেই হার্দিককে ভারতীয় দলে রাখা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিলেন অনেকে। এরপরই ক্রিকেট থেকে বেশ কয়েকদিনের জন্য বিরতি নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছিলেন হার্দিক পান্ডিয়া
সমস্ত ধরনের ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। এমনবকী ঘরোয়া ক্রিকেটেও নামেননি হার্দিক পান্ডিয়া। নিজেকে সম্পূর্ণ সুস্থ করেই ভারতীয় দলে ফেরার লক্ষ্য চিল এই তারকা ক্রিকেটারের। আইপিএল দিয়েই প্রত্যাবর্তন। ভারতীয় দলের জার্সিতে ফের সেই পুরনো ফর্মে হার্দিক পান্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধেও দুরেধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে যে সব সময় পাশে পেয়েছেন সেই কথা বলতে ভোলেননি তিনি।
দেশের জার্সিতে ক্রিকেটের অভিযান শুরুর দিন থেকেই কেমনবাবে ধোনি তাঁকে সহযোগিতা করেছে সেই সমস্ত কতাই এবার উঠে এল হার্দিক পান্ডিয়ার মুখে। এই প্রসঙ্গে স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে হার্দিক জানিয়েছেন, “আমি তখন একজন তরুণ ক্রিকেটার ছিলাম যে জীবন ও খেলাধূলা সম্বন্ধে শিখতে চাইছিলাম। আমি যখনই সময় পেয়েছি সেই সময় মহেন্দ্র সিং ধোনিকে দেখেছি এবং শেখার চেষ্টা করেছি। তাঁপর মস্তিষ্ক এবং জ্ঞান আহরণের চেষ্টা করেছি। শুধু তাঁকে দেখে গিয়েছি, আর সেটাই আমায় এগিয়ে যেতে সাহায্য করেছে”।
এবারের আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়ক হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর হাত ধরে অভিষেকেই আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। শুধু তাই নয় গুজরাত টাইটান্সের সর্বোচ্চ রানের মালিকও এই হার্দিক পানম্ডিয়া। আবার বল হাতেও দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখিয়েছেন তিনি। আর তাতেই সকলে আপ্লুত।
এছাড়া দেশের জার্সিতে ফিরেও অস্ধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন হার্দিক পান্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন। আবার এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরাও হার্দিক পান্ডিয়া।