ফাইনালে নামার আগে দাসুন শনাকা সহ শ্রীলঙ্কা দলের উদ্দেশ্যে বার্তা কুমার সঙ্গাকারার

Sri Lankan Team
Sri Lankan Team. (Image Source: Twitter)

২০১৩-১৪ মরপসুমে শেষবার এশিয়া কাপ জিতেছিল শ্রীলঙ্কা। এরপর থেকে আর একবারও এই প্রতিযোগিতা জিততে পারেনি শ্রীলঙ্কা বাহিনী। ২০১৬ সাল থেকে এসিয়া কাপ টি টোয়েন্টি ফর্ম্যাটের হয়ে গিয়েছে। এই ফর্ম্যােও শ্রীলঙ্কার এশিয়া কাপের মঞ্চে সাফল্যের খরা চলছে। সেই ধারাই এবার বদলাতে মরিয়া হয়ে রয়েছেন দাসুন শনাকারা। পাকিস্তানের বিরুদ্ধে এবারের এশিয়া কাপের ফাইনালে নামছে শ্রীলঙ্কা। সেই ম্যাচে নামার আগে শ্রীলঙ্কা দলের উদ্দেশ্যে এক আবেগতাড়িত বার্তা পাঠিয়েছেন কুমার সঙ্গাকারা।

এবারের এশিয়া কাপে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হার দিয়ে এবার যাত্রা শুরু করেছিল তারা। এরপর থেকে আর শ্রীলঙ্কাকে হারতে হয়নি। দাসুন শনাকার নেতৃত্বে একের পর এক ম্যাচ জিতেই চলেছে। সময় যত এগিয়েছে শ্রীলঙ্কা ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে। বাংলাদেশ, আফগানিস্তান থেকে ভারত, পাকিস্তান একের পর একর দেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে জায়গা পাকা রপে ফেলেছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা ক্রিকেট দলের উদ্দেশ্যে আবেগতাড়িত বার্তা কুমার সঙ্কাকারার

২০১৩-১৪ মরসুমে শেষবার এশিয়া কাপের ফাইনাল জিতেছিল শ্রীলঙ্কা। যদিও তখন এশিয়া কাপ ছিল পঞ্চাশ ওভারের ফর্ম্যাটের। এশিয়া কাপ টি টোয়েন্টি ফর্ম্যাটের হওয়ার পর থেকে শ্রীলঙ্কার সেভাবে আর কোনও সাফল্য নেই। এবার সেই শ্রীলঙ্কাই ফের ফাইনালে পৌঁছেছে। এই মুহূর্তে গোটা শ্রীলঙ্কার জুড়ে খারাপ পরিস্থিতি চলছে। তাদের দেশ থেকেও সরে গিয়েছে এবারের এশিয়া কাপ প্রতিযোগিতা। এই তরুণ ক্রিকেটাররাই গোটা দেশকে আত্মবিশ্বাস যোগাচ্ছে সেটা বলতেও কোনও দ্বিধা নেই কুমার সঙ্গাকারা।

ফাইনাল শুরুর আগে তিনি জানিয়েছেন, “দাসুন এবং গোটা শ্রীলঙ্কা দলকে এই বার্তা পাঠাতে পারাটাই আমার কাছে একটা বড় ব্যপার। এশিয়া কাপের ফাইনালের জন্য সকলকে আমারপ তরফ থেকে শুভ কামনা জানাই। এই প্রতিযোগিতা খুব কাছ থেকে দেখছি আমি। তোমাদের কলের পারফরম্যান্স যে আমাদের কতটা উদ্বুদ্ধ করছে তা বলার অপেক্ষা রাখে না। তুমি যেমন অসাধারণ খেল তেমনই গোটা দলও খেলছে। তোমার নেতৃত্বও মুগ্ধ করছে আমাদের সকলকে। ট্রফি নিয়েই দেশে ফের এটাই চাই”।

এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন কুশল মেন্ডিস। এছাড়া পাথুম নিসাঙ্কাও রয়েছেন দুরন্ত ফর্মে। শুধু তাই নয়, গত ম্যাচে পাকিস্তানকে হারানোটা যে শ্রীলঙ্কা শিবিরের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ওয়ানিন্দু হাসারঙ্গার পারফরম্যান্স আরও সাহায্য করবে শ্রীলঙ্কাকে।

রবিবার ফাইনালে এশিয়ার দই মহা ক্রিকেট শক্তি একে অপরের সম্মুখীন হচ্ছে। ১০ বছর পর পাকিস্তান নাকি ৯ বছরের অপেক্ষার অবসান হয় শ্রীলঙ্কার, সেটাই এখন দেখার অপেক্ষা।

close whatsapp