ভারত কিংবা পাকিস্তানকে আফগানিস্তান হারালে অবাক হবেন না অজয় জাদেজা

afganistan_won
afganistan_won. ( image source: twitter )

শ্রীলঙ্কার পর বাংলাদেশ। এসিয়া কাপে াফগানিস্তান একের পর এক চমক দেখিয়েই চলেছে। পরপর দুই ম্যাচেই দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করে এশিয়া কাপের প্রথম দল হিসাবে শেষ চারে নিজেদের জায়গা কার্যত পাকা করে নিয়েছে আফগানিস্তান। আর তাদের এমন কমপ্যার্ট পারফরম্যান্স দেখেই মুগ্ধ হয়েছে সকলে। বরাবরই জায়ান্ট কিলারের তকমা রয়েছে আফগানিস্তানের গায়ে। এবার রশিদ খানরা যেমন পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে বড়সড় অঘটন ঘটালেও হয়ত অবাক হওয়ার থাকবে না। ভারত কিমবা পাকিস্তানকে যদি এশিয়া কাপের বাইরে আফগানিস্তান করে দেয়, তবে অবাক হবেন না অজয় জাদেজা।

প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে অসাধারণ বোলিং পারফরম্যান্স প্রদর্শন করেছিল আফগানরা। ফজলহক াপুকির দুর্ধর্ষ বোলিংয়ে বিধ্বস্ত হয়েছিল শ্রীলঙ্কা। প্রথম ম্যাচেই তাদের বিরুদ্ধে ৮ উইকেটে জয় তুলে নিয়েছে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচের তাদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেখানেও দাপুটে পাররম্যান্স প্রদর্শন করেছে আফগান শিবির। বাংসাদেশের বিরুদ্ধে ৭ উইকেটে ম্যাচজিতে নিয়েছিল তারা।

শেষ ম্যাচে বাংলাদেশকেও সাত উইকেটে হারিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের বিরুদ্ধে বল হাতে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছিলেন রশিদ খান ও মুজিব উর রহমান। দুজন ক্রিকেটারই তিনটে করে উইকেট তুলে নিয়ে শেষ করে দিয়েছিল বাংলাদেশকে। ব্যাটিংয়ে অবশ্য টু অর্ডার তাড়াতাড়ি সাজঘরে ফিরে যাওয়ায় খানিকটা চাপ বেড়েছিল আফগানিস্তানের ওপর। কিন্তু সেখানেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন নাজিবুল্লাহ জারদান। তাঁর ঝোড়ো ইনিংসেই বাংলাদেশের বিরুদ্ধে বড় জয় তুলে নিয়েছে আফগানিস্তান।

এমন পারফরমন্যান্স দেখার পর থেকেই তাদের নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সকলে। আসঘর আফগান তো জানিয়েই দিয়েছেন যে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তান লড়াই করবে। অজয় জাদেজা অবশ্য আরও একটু এগিয়ে। তাঁর মতে আফগানিস্তান যদি ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও দলকে হারিয়ে দেয় তবে তিনি এতটুকুও অবাক হবেন না।

এই প্রসঙ্গে ক্রিকবাজকে তিনি জানিয়েছেন, “প্রতিটা দলেরই যথেষ্ট সাবধানে থাকা উচিত্ এই আফগানিস্তানের বিরুদ্ধে। কারণ সুপার ফোর-এ যদি কোনও বড় দলকে তারা হারিয়ে দেয়, তবে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। তাদের দলে রয়েছে ফায়ার পাওয়ার। বোলিংয়ে তারা কী করতে পারে সেটা সকলেরই জানা রয়েছে। এমনকী পাকিস্তান ও ভারত যদি তাড়াতাড়ি উইকেট খোয়ায়, তারা কিন্তু সহজে কামব্যাক করতে পারবে না। এই দলের ক্রিকেটারদের সেই দক্ষতা রয়েছে”।

ইতিমধ্যেই সুপার ফোর- নিজেদের জায়গা পাকা করে ফেলেছেন রশিদ খান-রা। সেই ম়ঞ্চে আরও কী কী চমক আফগানিস্তান দেখায় সেটাই দেখার অপেক্ষায়।

close whatsapp