পাকিস্তান ম্যাচের জন্য পূজারার পছন্দের একাদশ থেকে বাদ তারকা উইকেটকিপার
উল্লেখযোগ্য নামের মধ্য থেকে বাদ অশ্বিন
আপডেট করা - Aug 28, 2022 12:01 pm

ভারত ও পাকিস্তান তাদের নিজ নিজ এশিয়া কাপ ২০২২-এর অভিযান শুরু করার জন্য ২৮শে অগাস্ট মুখোমুখি হবে। অন্যান্য ভারত-পাকিস্তান ম্যাচের মতোই, আসন্ন প্রতিযোগিতায় উত্তেজনা স্বাভাবিকভাবেই উচ্চ এবং উভয় দলই বিজয়ী হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এদিকে, অভিজ্ঞ ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা উত্তেজক ম্যাচের জন্য তাঁর পছন্দের ভারতের প্লেয়িং একাদশের নাম বলেছেন।
পূজারার একাদশে বেশীরভাগ সিনিয়র নাম থাকলেও রবিচন্দ্রন অশ্বিন ও দীনেশ কার্তিক হল এমন দুটি উল্লেখযোগ্য নাম যাঁরা অনুপস্থিত। এটি অবশ্যই উল্লেখ্য যে কার্তিক এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হওয়ার পর থেকে একটি দুর্দান্ত ফর্ম উপভোগ করেছেন এবং অশ্বিনের সাম্প্রতিক টি-২০ পরিসংখ্যান মন্দ নয়। যদিও, পূজারা, যিনি ইএসপিএনক্রিকইনফোতে কথা বলার সময় তাঁর একাদশের নাম বলেছেন, মনে করেন এই জুটির উচিত বাবর আজমের দলের বিরুদ্ধে ডাগ-আউটে থাকা।
এদিকে, অধিনায়ক রোহিত শর্মা ও তাঁর সহকারী কেএল রাহুল প্রত্যাশিতভাবেই পূজারার লাইন-আপে ওপেনার হিসেবে রয়েছেন এবং বিরাট কোহলিকে তিন নম্বরে রেখেছেন তিনি। মিডল অর্ডারে পূজারা রেখেছেন সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত ও হার্দিক পান্ডিয়াকে। পান্ডিয়া ছাড়া লাইন-আপের অন্য অলরাউন্ডার হিসেবে রয়েছেন রবীন্দ্র জাডেজা।
স্কোয়াডে থাকা তিন বিশেষজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার, আভেশ খান এবং অর্শদীপ সিং, তিনজনই একাদশে রয়েছেন এবং লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল বাকি জায়গা নিয়েছেন।
বদলার দিকে নজর টিম ইন্ডিয়া
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দেশ যখন শেষবার মুখোমুখি হয়েছিল তখন ভারত ১০ উইকেটের লজ্জাজনক পরাজয়ের শিকার হয়েছিল বলে আসন্ন সংঘর্ষে মেন ইন ব্লু বদলা নেওয়ার জন্য বদ্ধপরিকর হবে। অন্যদিকে, বাবর আজমের দল তাদের পারফর্ম্যান্স পুনরাবৃত্ত করতে অবশ্যই কোনো কসরত ছাড়বে না। উল্লেখ্য, উভয় দলই তাদের নিজ নিজ পেস তারকাদের পাচ্ছে না। ভারতীয় দলে নেই জসপ্রিত বুমরাহ্ এবং পাকিস্তান পাবে না শাহীন আফ্রিদিকে।
পাকিস্তান ম্যাচের জন্য চেতেশ্বর পূজারার পছন্দের ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।