হজরতউল্লাহ-রহমনউল্লাহের বিধ্বংসী পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে উড়িয়ে যাত্রা শুরু আফগানিস্তানের

afganistan_won
afganistan_won. ( image source: twitter )

ফজলহক ফারুকির দুর্ধর্ষ বোলিং আফগানিস্তানের জয়ের রাস্তাটা আগেই প্রস্তুত করে দিয়েছিলেন। সেই রাস্তাতে হেঁটেই এশিয়া কাপে শ্রীলঙ্কারে হারিয়ে দুরন্ত জয় দিয়ে এদিন যাত্রা শুরু করল রশিদ খানদের আগানিস্তান। প্রতম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে দিল আফগান ব্রিগেড। এদিন শ্রীলঙ্কার ব্যাটিং ব্রিগেড আফগানিস্তানের সামনে কার্যত বোতনবন্দী হয়েই রয়ে গেল। ফজলহক ফারুকি, মুজিবদের দুর্ধর্ষ বোলিং। আর ব্যাট হাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঝড় তুললেন হজরকউল্লার জাজাই ও রহমতউল্লাহ গুরবাজ।

এবারের আয়োজক ছিল শ্রীলঙ্কা। কিন্তু তাদের দেশের অবস্থা অন্যরকম হওয়ায় শেষপর্যন্ত এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে সরে যায় সংযুক্ত আরব আমিরশাহীতে। সেখানেই এসিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল আফগানিস্তান। সদ্যই আয়ারল্যান্ড সফর থেকে ফিরেছে আফগানিস্তান। সেখানে কিন্তু বেশ ভাল ফর্মই প্রদর্শন করেছিল তারা। শ্রীলঙ্কার বিরুদ্ধেই সেই পারফরম্যান্সই দেখাল তারা। ব্যাটিং তেকে বোলিং সব জায়গাতেই এদিন শ্রীলঙ্কাকে দাঁড়াতেই দিল না মহম্মদ নবির দল।

তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন ফাজলহক ফারুকি

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আফগানিস্তান অধিনায়ক। চেনা মাঠ। শ্রীলঙ্কা বধের নীল নক্সাটা আগে থেকেই প্রস্তুত ছিল তাদের। এছাড়া আফগানিস্তানের গায়ে তো জায়ান্ট কিলারের তকমাটা আগে থেকেই রয়েছে। এদিন শ্রীলঙ্কার সমস্ত আশা শেষ করে দিল তারা। প্রথম বল থেকেই মাঠে ছিল আফগান বোলারদের দাপট। পাথুম নিসাঙ্কা থেকে শুরু করে কুশল মেন্ডিস, চরিথ আসালঙ্কারা এদিন আফগানিস্তানের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি।
https://twitter.com/mukundabhinav/status/1563572568338022400

তাসের ঘরের মতো ভেঙে পড়ে এদিন শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। ৬৯ রানের মধ্যে ৮ উইকেট হারায় শ্রীলঙ্কা। ম্যাচের ভবিষ্যতের ইঙ্গিত তখনই কার্যত স্পষ্ট। শেষ মুহূর্তে করুণারত্নে এবং ভানুকা রাজাপক্ষে যদি কিছু রান না করতে পারতেন, তবে শ্রীলঙ্কা বোধহয় এদিন ১০০ রানের গন্ডীও টপকাতে পারত না। রাজাপক্ষে করে ৩৮ এবং করুণারত্নে করেন ৩১ রান। নির্ধারিত ওভারের আগেই শেষ হয়ে য়ায় শ্রীলঙ্কা। ১০৫ রানেই থামতে হয় তাদের।

হাতে সময় অনেক। কিন্তু আফগানিস্তান বিশেষ সময় নষ্ট করতে চায়নি। শুরু থেকেই এদিন ব্যাটে রানের ঝড় ছিল হজরতউল্লাহ জাজাই ও রহমনুল্লাহ গুরবাজের। শুরু থেকেই শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে দুরন্ত ফর্মে ছিলেন তারা। ১৮ বলে ঝোড়ো ৪০ রানের ইনিংস খেলেন এদিন  রহমনুল্লাহ গুরবাজ। তাঁর গোটা ইনিংস জুড়ে শুধু চার ও ছয়ের বন্যা। ৪০ রানের ইনিংসে রয়েছে ৩টি চার ও ৪টি ছয়। একইরকম ছন্দে ছিলেন হজরকউল্লাহ জাজাইও।

রহমনুল্লাহ এদিন যখন সাজঘরে ফেরেন, সেই সময় কার্যত আফগানিস্তানের জয়ের রাস্তা পাকা হয়ে গিয়েছিল। জয়ের থেকে আর মাত্র ১৭ রান দরে ছিল আফগানিস্তান। শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে দাপট দেখিয়েই জয় হাসিল করে নেয় আফগানিস্তান।

close whatsapp