ভারতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর পাকিস্তান, প্রথম একাদশ ঘোষণা বাবর আজমদের
আপডেট করা - Sep 2, 2023 12:13 pm

নেপালের বিরুদ্ধে বিরাট ব্যবধানে ম্যাচ জিতে এবারের এশিয়া কাপে যাত্রা শুরু করেছে পাকিস্তান। সেই ম্যাচের পারফরম্যান্স যে পাকিস্তান শিবিরকে বাজড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষকরে সেই ম্যাচেই ব্যাট হাতে দুরন্ত ফর্মে দেখা গিয়েছে পাকিস্কতকানের অধিনায়ক বাবর আজমকে। তাঁর হাত ধরেই নেপালের বিরুদ্ধে রানের পাহাড় তৈরি করেছিল পাকিস্তান। এবার চির প্রতিদ্বন্দ্বী বারকের বিরুদ্ধে নামছে পাকিস্তান। নেপাল ম্যাচে্র প্রথম একাদশ নিয়েই ভারকের বিরুদ্দেও নামতে চলেছে পাকিস্তান।
এর আগে কোনও বড়প্রতিযোগিতার ম়্চেই এমন ছববি দেখা যায়নি। কিন্তু এবারের এশিয়া কাপের মঞ্চে পাকি্তান যেন অন্য রুপে। ভারকের বিরুদ্ধে নামার ২৪ ঘন্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছিলেন তারা। আর সেটাই যেন সকলকে চমকে দিয়েছে। নেপালের বিরুদ্ধে যেদ নিয়ে মাঠে নেমেছিল পাক বাহিনী, সেই দল নিয়েই টিম ইন্ডিয়ার বিরুদ্দেও নামছে তারা। সরাসরি কিছু না বললেও, ভারপতের বিরুদ্ধে নামার আগদে পাক শিবির যে আত্মবিশ্বাসে ভরপুর এই সিদ্ধান্ত যেন তারই ইঙ্গিত।
শেষবার দুই দলের সাক্ষাতে পাকিস্তানকে হেরেই মাঠ ছাড়তে হয়েছিল। সেখানেই বিরাট কোহলির দুর্ধর্ষ পারফরম্যান্সের সামনে মাথা নোয়াতে হয়েছিল পাকিস্তানকে। প্রায় ৯ মাস পর ফের এশিয়া কাপের মঞ্চে একে অপরের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। সেখানে যে বদলা নিতে পাকিস্তান কার্যত প্রস্তুত হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেই জন্য তো ম্যাচ শুরু হওয়ার ২৪ ঘন্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। যদিও ভারতীয় দল সেই রাস্তায় হাঁঁটেনি।
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম একাদশ
ফখর জামন
ইমাম উল হক
বাবর আজম( অধিনায়ক )
সালমান আলি
ইফতিকার আহমেদ
মহম্মদ রিজওয়ান ( উইকেট কিপার )
শাদাব খান
মহম্মদ নওয়াজ
নাসিম শাহ
শাহিন আফ্রিদি
হারিস রওফ
প্রথম ম্যাচে ১৫১ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন পাকিস্তানে্রক অধিনায়ক বাবর আজম। সেইসঙ্গে অ,সাধারণ ফর্মে চিলেন ইফতিকার আহমেদও। তাঁর ব্যাট থেকেও সেঞ্চুরী ইনিংস খেলেছি্লেন ইফতিকার আহমেদ। ভারতের বিরুদ্ধও যে তারা সেই পারফরম্যান্স ধরে রাখার ব্যপারে আশাবাদী তা বলার অপেক্ষা রাখে না। যদিও ভারতীয় দল তাদের প্রথম একাদশ কেমনভাবে সাজান তা তো সময়ই বলবে। এই মুহূর্তে ম্যাচ ঘিরে যে উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এখন শুধুই বাইশ গজে বল গড়ানোর অপেক্ষায় সকলে।