অশ্বিনকে নিয়ে বড় মন্তব্য গ্রেম সোয়ানের
আপডেট করা - Oct 30, 2021 9:48 pm

প্রস্তুতি ম্যাচে রবিচন্দ্ন অশ্বিন যেভাবে পারফর্ম করেছে, তারপর ভারতীয় টিমের প্রথম একাদশে থাকা উচিত। এ নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের নানান মতামত রয়েছে। তবে ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার গ্রেম সোয়ান অশ্বিনকে প্রথম একাদশে দেখতে চান। তাঁর মতে, অভিজ্ঞ অশ্বিনকে প্রয়োজন অনুসারে কাজে লাগিয়ে নিউজিল্যান্ডকে হাতের মুঠোয় আনতে পারে ভারত।
সোয়ান জানিয়েছেন, ‘আমি স্পিনের প্রতি খুব পক্ষপাতদুষ্ট তাই আমি আর অশ্বিনকে দেখতে চাই। সে একজন দুর্দান্ত বোলার। অনেক বৈচিত্র্য আছে এবং বড় সময়ের খেলোয়াড়। সে সত্যিই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন এবং অবশ্যই ম্যাচ জয়ী পারফর্ম করতে পারেন।’ পাশাপাশি সোয়ানের সংযোজন, ‘আমি ব্যক্তিগতভাবে অশ্বিনের খেলা দেখতে চাই। আমার মনে হয় না এটা তিনজন স্পিনার খেলছে। তিনি কার জায়গায় খেলবেন – সম্ভবত একজন সিমার বা হার্দিক পান্ডিয়া যদি বোলিং করতে না যান। হ্যাঁ, শার্দুল ঠাকুরও একটি বিকল্প হতে পারেন।’
প্রসঙ্গত, একটা হার মানেই বদলে ফেলো নীতিতে সম্ভবত হাঁটতে নাও পারে টিম ইন্ডিয়া। অন্তত এমন খবরই হাওয়ায় ভাসছে। টিম ইন্ডিয়াতে মেন্টর মহেন্দ্র সিং ধোনির চেন্নাই নীতিতেই দল গঠন হতে পারে। একটা হার মানেই টিমে ঢালাও পরিবর্তন নিয়ে আসা নয়, বরং ঘুরে দাঁড়াতে ভরসা রাখা। তবে অবশ্যই চোট আঘাতের সমস্যা থাকলে সেই ক্রিকেটারকে দলে রাখা হবে না।
ডু অর ডাই ম্যাচের ২৪ ঘণ্টা আগে এই খবরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেট মাধ্যমে। যদিও এই খবরের সত্যতা বিচার করেনি ক্রিক ট্র্যাকার বাংলা। তবে এই খবর যদি সত্যি হয় তাহলে হার্দিক পাণ্ডিয়া প্রথম একাদশে থাকা নিয়ে কোনও সমস্যা নেই। নেটে বেশ কিছুক্ষণ অনুশীলন করতেও দেখা গিয়েছে হার্দিককে। তবে সূর্যকুমার যাদবের পরিবর্তে ইশান কিসনে অন্তর্ভুক্তি নিয়ে জল্পনা থামছেই না। তাহলে কি গুরুত্বপূর্ণ ম্যাচে রবিচন্দন অশ্বিন প্রথম একাদশের বাইরেই থাকবেন? এই প্রশ্নও ঘোরাফেরা করছে।