ভারতের প্রথম একাদশ সম্ভবত অপরিবর্তিত থাকবে নিউজিল্যান্ড ম্যাচে

Team India
Team India. (Photo by Francois Nel/Getty Images)

একটা হার মানেই বদলে ফেলো নীতিতে সম্ভবত হাঁটতে নাও পারে টিম ইন্ডিয়া। অন্তত এমন খবরই হাওয়ায় ভাসছে। টিম ইন্ডিয়াতে মেন্টর মহেন্দ্র সিং ধোনির চেন্নাই নীতিতেই দল গঠন হতে পারে। একটা হার মানেই টিমে ঢালাও পরিবর্তন নিয়ে আসা নয়, বরং ঘুরে দাঁড়াতে ভরসা রাখা। তবে অবশ্যই চোট আঘাতের সমস্যা থাকলে সেই ক্রিকেটারকে দলে রাখা হবে না।

ডু অর ডাই ম্যাচের ২৪ ঘণ্টা আগে এই খবরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেট মাধ্যমে। যদিও এই খবরের সত্যতা বিচার করেনি ক্রিক ট্র্যাকার বাংলা। তবে এই খবর যদি সত্যি হয় তাহলে হার্দিক পাণ্ডিয়া প্রথম একাদশে থাকা নিয়ে কোনও সমস্যা নেই। নেটে বেশ কিছুক্ষণ অনুশীলন করতেও দেখা গিয়েছে হার্দিককে। তবে সূর্যকুমার যাদবের পরিবর্তে ইশান কিসনে অন্তর্ভুক্তি নিয়ে জল্পনা থামছেই না। তাহলে কি গুরুত্বপূর্ণ ম্যাচে রবিচন্দন অশ্বিন প্রথম একাদশের বাইরেই থাকবেন? এই প্রশ্নও ঘোরাফেরা করছে।

টিম ম্যানেজমেন্টের কেউই শার্দূলকে সাত নম্বর ব্যাটসম্যান হিসেবে দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না বলেই খবর। বোলিং নিয়েও শার্দূলের দক্ষতা নিয়ে সংশয় রয়েছে টিমের। বলা হচ্ছে, শার্দূল যে উইকেট টেকিং বোলার তা নিয়ে সন্দেহ নেই। তবে শার্দূলের বিরুদ্ধে অভিযোগ, তিনি বড্ড খরুচে। আর হার্দিককে নেট অনুশীলনে বল হাতে দেখে অনেকেই আশ্বস্ত। তাই মুম্বইকরের পরিবর্তে বরোদা বম্বার-কেই ফের একবার প্রথম একাদশে দেখা যাবে।

একইভাবে রবিচন্দ্রন অশ্বিন নন, বরুণ চক্রবর্তীর ওপরেই টিম ম্যানেজমেন্ট এবং বিরাট কোহলি ভরসা রাখছেন মরন বাঁচন কিউয়ি ম্যাচে। জানা গিয়েছে, স্লো বোলিং কম্বিনেশনে বিরাট নিজে কোনওরকম পরিবর্তন ঘটাতে উৎসাহী নন।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি

close whatsapp