এশিয়া কাপে রোহিত শর্মার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী হতে পারে, জানালেন সঞ্জয় বাঙ্গার

Sanjay Bangar
Sanjay Bangar. (Photo Source:Twitter/RCB)

এশিয়া কাপে প্রথম ম্যাচের ভারতের মুখোমুখি পাকিস্তান। হাতে রয়েছে আর মাত্র চারদিন। এরপরই রবিবার দুবাইয়ে ভারত-পাক মহারণ। যে ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ। আর সেই ম্যাচ সুরু হওয়ার আগেই রোহিত শর্মার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী হতে চলেছে তা নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। বেশ কয়েকজন ক্রিকেটারের ধাকাবাহিকবাবে না খেলাটাই রোহিত শর্মার সামনে বড়সড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সঞ্জয় বাঙ্গার।

২০২১ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। সেখানেই সবচেয়ে বড় অঘটনটা ঘটেছিল। পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল টিম ইন্ডিয়া। প্রায় এক বছর পর ফের একবার দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুকি হয়েছে। ভারতীয় দল যে প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে রয়েছে কা নিয়ে কোনও দ্বন্দ্ব নেই। কিন্তু রোহিত শর্মার দলে তারকা ক্রিকেটারদের মদ্যে বেশ কয়েকজন একটানা খেলার মধ্যে নেই। আর সেটা যে একটা চিন্তার কারণ হতে পারে তা নিয়ে দ্বিমত নেই সঞ্জয় বাঙ্গারের।

রোহিত শর্মার নেতৃত্বে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত

চোট সারিয়ে এসিা কাপের দলেই ফিরেছেন লোকেশ রাহুল। তাঁর ফর্ম দেখার জন্যই প্রথমে দলে না থাকলেও, পরে জিম্বাবোয়ে সফরে পাঠানো হয় এই তারকা ক্রিকেটারকে। কিন্তু আইপিএলের পর থেকেই ভারতীয় দলের জার্সিতে খেলতে দেখা যায়নি লোকেশ রাহুলকে। চোটের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি। জিম্বাবোয়ে সফরে ফিরলেও, কিন্তু সেভাবে সফল হতে পারেননি এই তারকা ক্রিকেটার। রোহিত শর্মার সঙ্গে ওপেনিংও করবেন তিনি।

এই সমস্তকিছু নিয়েই সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, “এই মুহূর্তে আমার মতে এশিয়া কাপে রোহিত শর্মার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে বেশকিছু তারকা ক্রিকেটারদের ধারাবাহিকভাবে না খেলা। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণেই দলের তারকা ক্রিকেটারদের ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি। যেকোনও কারণেই হোক তারা একটানা খেলতে পারেননি। যেমন বিরাট কোহলি দীর্ঘ বিশ্রাম নিয়েচিলেন।  আবার চোটের জন্য ভারতীয় দলের বাইরে ছিলেন লোকেশ রাহুল”।

ইংল্যান্ড সফরের পরই ভারতীয় দল থেকে বিশ্রাম নিয়েছিলেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে রোহিত শর্মা, ঋষভ পন্থরা খেললেও, বিরাট কোহলিকে বিশ্রামই দেওয়া হয়েছিল সেখানে। একেবারে এশিয়া কাপের দলেই ফিরেছেন তিনি। একইসঙ্গে বিরাট কোহলির রানের মধ্যেও নেই। প্রায় ১০০০ দিন হয়ে গেল বিরাট কোহলির ব্যাটে কোনও বড় রান নেই।

মঙ্গলবারই এশিয়া কাপ খেলার উদ্দেশে দুবাইয়ে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। আগামী ২৮ অগস্ট পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষায়।

close whatsapp