পঞ্জাব কিংসের নেতৃত্বের দায়িত্ব থেকে সরানো হতে পারে ময়াঙ্ক আগরওয়ালকে
আপডেট করা - Aug 21, 2022 10:03 pm

অনিল কুম্বলের পর এবার কী পঞ্জাব কিংসে নিজের জায়গা হারাতে চলেছেন ময়াঙ্ক আগরওয়াল। আইপিএল শেষ হয়েছে সবে মাত্র দু মাস হয়েছে। তারই মধ্যে পঞ্জাব কিংস শিবির নিয়ে নতুব জল্পনা শুরু হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে অনিল কুম্বলের পাশাপাশি নাকি ময়াঙ্ক আগরওয়ালও এবার পঞ্জাব কিংসে তাঁর জায়গা হারাতে চলেছে। যদিও তাঁকে ছেড়ে দেওয়ার কোনওরকম ইঙ্গিত অবশ্য দেওয়া হয়নি। তবে আগামী মরসুমের আইপিএলে ময়াঙ্ক আরওয়ালযে পঞ্জাব কিংসের অধিনায়কের পদে থাকবেন না তা একপ্রকার স্পষ্টষ
এবারের আইপিএলে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি পঞ্জাব কিংস। লিগ পর্বও টপকাতে পারেনি পঞ্জাব কিংস। সেইসঙ্গে ব্যাট হাতে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি ময়াঙ্ক আগরওয়ালও। দলে তাবড় তাবড় তারকা ক্রিকেটাররা থাকলেও, শেষপর্যন্ত সাফল্য পায়নি পঞ্জাব কিংস। আইপিএল শেষ হওয়ার পর থেকেই দল নিয়ে গুঞ্জন শুরু হয়েগিয়েছিল। কয়েকদিন আগেই অনিল কুম্বলকে কোচের পদ থেকে ছেড়ে দেওয়ার কথা শোনা গিয়েছিল।
এবারের আইপিএলে ১৩ ম্যাচে মাত্র ১৯৬ রান করেছিলেন ময়াঙ্ক আগরওয়াল
এবার শোনাযাচ্ছে ময়াঙ্ক আগরওয়ালকেও নাকি তাঁর দায়িত্ব থেকে অব্যহতি দিতে পারে পঞ্জাব কিংস। গতবার তাঁর নেতৃত্বে সাফল্যের রাস্তায়হাঁটতে ব্যর্থ হয়েছে পঞ্জাবের কিংসরা। শুধু তাই ময়াঙ্ক আগরওয়াল নিজেও সেভাবে ব্যাটে রান করতে পারেননি। গোটা আইপিএলে মাত্র একটি অর্ধশতরান পেয়েছিলেন তিনি। তাও টি টোয়েন্টির মতো ক্রিকেট প্রদর্শন করতে পারেননি এই ক্রিকেটার। তিনি যাতে তাঁর ব্যাটিংয়ের ওপর বেশী নজর দিতে পারেন সেই কথা চিন্তা করেই ময়াঙ্ক আগরওয়ালকে পঞ্জাব কিংসের অধিনায়কের পদ থেকে সরানোর ভাবনা রয়েছে তাদের।
যদিও এখনই সবকিছু পাকাপাকি নয়। আসন্ন মরসুমের আইপিএল শুরু হতে এখনও অনেক দিন বাকি রয়েছে। ধীরেসুস্থেই সেই সিদ্ধান্ত তারা নিতে চায়। তবে ময়াঙ্ককে যে অধিনায়ক হিসাবে আর দেখা যাবে না তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে সেই দৌড়ে নাকি এগিয়ে রয়েছেন জনি বেয়ারস্টো। একইসঙ্গে কোচের দৌড়েও শোনাযাচ্ছে ইয়ন মর্গ্যান এবং ট্রেভর বেইলিসদের নাম।
এবারের আইপিএলে ব্যাট হাতে সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেখিয়েছেন ময়াঙ্ক আগরওয়াল। ২০২০ সাল এবং ২০২১ সালের পারফরম্যান্সের ঝলক দেখাতে তিনি ব্যর্থই হয়েছঠিলেন এবার। এবারের আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে ১৩ ম্যাচ খেলে মাত্র ১৯৬ রান করতে পেরেছিলেন তিনি। সেইসঙ্গে তাঁর গড় ছিল মাত্র ১৬.৩৩ এবং স্ট্রাইকরেট ছিল ১২.৫০। গোটা প্রতিযোগিতায় মাত্র একটি এর্ধশতরান পেয়েছিলেন ময়াঙ্ক আগরওয়াল।
আইপিএলে খারপাপ পারফরম্যান্সের পরই ভারতীয় দল থেকেও বাদ পড়েছিলেম ময়াঙ্ক আগরওয়াল। এবার পঞ্জাব কিংসের নেতৃত্বের দায়িত্বও হারাতে চলেছেন তিনি।